দ্রুত সময়ে ও স্বাস্থ্যাম্মত ভাবে মাংস প্রসেসিং করতে লালমনিরহাটে নির্মাণ হচ্ছে স্লটারিং হাউজ
দ্রুত সময়ে ও স্বাস্থ্যসম্মতভাবে গরু, ছাগলের মাংস প্রসেসিং করতে লালমনিরহাটে নির্মাণ হচ্ছে স্লাটারিং হাউজ। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা ১১ টার দিকে লালমনিরহাট পৌরসভার বিডিআর হাট এলাকায় এই স্লাটারিং হাউজ নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
প্রাণীসম্পদ অধিদপ্তরের তথ্যমতে স্লাটারিং হাউজের মাধ্যমে গবাদিপশুর মাংস প্রসেসিং করলে গ্রাহকের অর্থ ব্যয় কমে আসার পাশাপাশি
সময় ও শ্রম বাচবে। এছাড়া জবাই পরবর্তী বর্জকে পরিশোধন করবে এই স্লাটারিং হাউজ। স্লাটারিং হাউজে এক ঘন্টায় ১৫ টি গরু ও ২৯ ছাগলের মাংস প্রসেসিং করা সম্ভব। সম্পূর্ণ হালাল পদ্ধতি অবলম্বনে ও স্বাস্থ্য সম্মত উপায়ে এবং দক্ষতার সাথে কাজ করবে স্লাটারিং হাউজ।
LIVESTOCK & DAIRY DEVELOPMENT PROJECT এর আওতায় এ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ । এ-সময় লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, ও পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তাগণসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্লাটারিং হাউজের ভিত্তিস্থাপন শেষে লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন বলেন, গরু, ছাগল জবাই করার পর যে বর্জগুলো থাকে সেগুলো পরিবেশের ক্ষতি করে। কিন্তু স্লাটারিং হাউজে গরু, ছাগলের মাংস প্রসেসিং করা হলে জবাই পরবর্তী বর্জ্য পরিশোধন হবে। এতে পরিবেশে খারাপ প্রভাব পড়বে না।
জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ জানান, স্মার্ট ও উন্নত বাংলাদেশ নির্মানের ধারাবাহিকতায় প্রতিটি জেলায় সরকার স্লাটারিং হাউজ নির্মানের উদ্যোগ নিয়েছে। প্রথম ধাপে ১৮ টি জেলায় এই হাউজ নির্মান হচ্ছে এর মধ্যে লালমনিরহাট একটি। এই হাউজ নির্মান হলে আগামীদিনে জেলার মানুষ স্বাস্থ্য সম্মতভাবে প্রসেসিং হওয়া হালাল গবাদিপশুর মাংস পাবে। এছাড়া এখানে জবাই হওয়া গবাদিপশুর চামড়ার কোনো ক্ষতি হবে না এবং সংরক্ষিত থাকবে, ফলে উন্নতমানের চামড়া পাওয়া যাবে যা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সহজ হবে।
এমএসএম / এমএসএম
দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন
হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ
ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন
আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা
কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ
বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ
শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক
শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী
চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
Link Copied