ঢাকা বুধবার, ১১ মার্চ, ২০২৬

বিএনপি-জামায়াত এখনো পাকিস্তানের তাঁবেদারি করে: সমাজকল্যাণমন্ত্রী


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১৯-১০-২০২৩ দুপুর ৩:৫১
সমাজকল্যাণমন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান এমপি বলেছেন বিএনপি- জামায়াত এখনো স্বাধীনতাকে স্বীকার করেনি। এখনো বিএনপি-জামায়াত পাকিস্তানের তাঁবেদারি করে। বর্তমান সরকারের নেতৃত্ব হওয়া বাংলাদেশের উন্নয়নকে ব্যহত করার করতে এবং আসন্ন নির্বাচনকে ভন্ডল করতে ষড়যন্ত্র করছে তারা। উন্নত দেশগুলোতে যেভাবে নির্বাচন হয় আমাদের দেশেও সেভাবে নির্বাচন হবে। দেশের সংবিধানকে সমুন্নত রেখে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী নির্বাচন অনুষ্ঠিত করতে বদ্ধপরিকর।
 
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইশরকুল দক্ষিণ পাড়া সংযোগ সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
 
মন্ত্রী বলেন, বিএনপি- জামায়াত যতই চেচামেচি করুক, যতই ষড়যন্ত্র করুক, উন্নয়ন কর্মকাণ্ডকে ব্যহত কারা জন্য যতই অরাজকতার সৃষ্টি করুক কোনো লাভ হবে না। এদেশের ১৭ কোটি মানুষ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ, শেখ হাসিনার নেতৃত্বের প্রতি দেশের মানুষের আস্থা ও বিশ্বাস রয়েছে।
 
বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নেওয়ার আহবান জানিয়ে সমাজকল্যাণমন্ত্রী আরো বলেন, যদি এতই জনপ্রিয় হন তাহলে নির্বাচনে এসে আপনাদের জনপ্রিয়তা যাচাই করুন। ২৪ সালের জানুয়ারির নির্বাচনে জনগণ যদি আপনাদের( বিএনপিকে) ভোট দেয় তাহলে আওয়ামীলীগ ক্ষমতা ছেড়ে দিবে। মন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা তুঙ্গে, তাই বিএনপি-জামায়াত অরাজকতা সৃষ্টি করছে। বিএনপি যদি আবারো দেশে উন্নয়ন কর্মকাণ্ডকে ব্যহত, অরাজকতা সৃষ্টি , আগুন সন্ত্রাশী কর্মকাণ্ডের চেষ্টা ও সাধারণ মানুষকে হয়রানি করে তাহলে আওয়ামীলীগ নেতাকর্মী ও দেশের মানুষ শক্ত হাতে তাদের মোকাবেলা করবে।
 
এসময় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম, কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহির তাহুসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।ইশরকুল দক্ষিণ পাড়া সংযোগ সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন শেষে মন্ত্রী কালীগঞ্জ উপজেলার ভোটমারী উচ্চ বিদ্যালয়ে বন্যা আশ্রয়ন কেন্দ্রের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন। এর আগে আদিতমারী উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জিআর চাউল ও ব্যক্তিগত তহবিল থেকে অর্থ বিতরণ করেন। এছাড়াও একই দিনে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মন্ত্রী।

এমএসএম / এমএসএম

ঘোড়াঘাটে আনসার-ভিডিপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ লাখ টাকা জরিমানা

নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি মোশারফ

শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সভা ও কর্মপরিকল্পনা প্রণয়ন

রামুর রাবার বাগানের পাহাড়ি জঙ্গলে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সলঙ্গায় ইউপি সচিব মিলনের অনিয়মিত উপস্থিতি, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

ধুনটে আগুনে বসতবাড়ি পুড়ে নিঃস্ব কৃষক পরিবার

শ্রীপুরে ৩০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

বগুড়ায় ফ্যামিলি কার্ডের উদ্বোধন: ৪৯৬ নারী পেলেন টাকা

দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলায় কুপিয়ে হত্যা

নবীগঞ্জে বদর দিবস উপলক্ষ্যে আলোচনা ও ইফতার মাহফিল

আদমদীঘিতে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উদযাপন