ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

আগ্রাসী তানজিদ, লিটনের সঙ্গে জুটির পঞ্চাশ


ওমর ফারুক, ধর্মশালা (ভারত) থেকে photo ওমর ফারুক, ধর্মশালা (ভারত) থেকে
প্রকাশিত: ১৯-১০-২০২৩ দুপুর ৩:৫৩

শঙ্কা সত্যি করে ভারতের বিপক্ষে নেই সাকিব। বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নিয়মিত অধিনায়ককে ছাড়াই মাঠে নেমেছে বাংলাদেশ। সাকিবের পরিবর্তে ভারতের বিপক্ষে আজ অধিনায়কত্ব করছেন নাজমুল হোসেন শান্ত। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ব্যাটিংয়ে নেমে শুরু থেকে সাবধানী খেললেও সময়ের সঙ্গে আক্রমণাত্মক হয়ে উঠছেন তানজিদ তামিম। লিটনের সঙ্গে ইতোমধ্যে জুটির পঞ্চাশও করে ফেলেছেন। ১১ ওভারে বিনা উইকেটে ৬৮ রানে ব্যাট করছে বাংলাদেশ। ৪১ রানে তানজিদ ও ২৫ রানে খেলছেন লিটন।

ভারতের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন। সাকিবের বদলে এসেছেন নাসুম আহমেদ। বাদ দেওয়া হয়েছে তাসকিন আহমেদকেও, তার জায়গায় এসেছেন হাসান মাহমুদ। নাসুম ও হাসান দুজনেরই বিশ্বকাপে এটি প্রথম ম্যাচ। অপরিবর্তিত আছে ভারত একাদশ। 

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।

এমএসএম / এমএসএম

আইসিসির মাসসেরার দৌড়ে হাসান

ব্যালন ডি’অর জিতবেন ভেবে শোকেস প্রস্তুত করে রেখেছিলেন ভিনি

জাপানের বিপক্ষে লড়াই করে হারল বাংলাদেশ

৪৭ বছর বয়সে ফাইফার, ইমরান তাহিরের বিশ্বরেকর্ড

আশ্রয়প্রার্থী ভেবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ঘিরে ইংল্যান্ডে বিক্ষোভ

পাকিস্তানের বিপর্যয়ের মাঝে নজর কাড়লেন রাজা, প্রশংসায় সাবেকরা

৫ ম্যাচে ৮ গোল করা রাফিনিয়া ব্যালন ডি’অর তালিকায় না থাকা নিয়ে যা বললেন

স্কোয়াড থেকে ৬ ফুটবলারকে বাদ দিলেন বাংলাদেশ কোচ

মেসির অ্যাসিস্টে ক্যাসেমিরোর গোল, তাদের জয়বঞ্চিত করলেন লেভান্ডফস্কি

এখনই হচ্ছে না এইচপির ক্যাম্প, পেসারদের নিয়ে হবে বিশেষ অনুশীলন

সিপিএল অভিষেকেই বাজিমাত করলেন মিরাজ

ভারতের বিপক্ষে সেমিফাইনালের আগে যা বললেন বাংলাদেশি পেসার

অস্ট্রেলিয়া-ভারত সফরের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা ব্রাজিলের