ফুলছড়ির চরাঞ্চলে প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে চ্যালেঞ্জ মোকাবেলা শীর্ষক সেমিনার
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ ও চরাঞ্চলে প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে চ্যালেঞ্জ মোকাবেলা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
ফুলছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে গত বুধবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ হাসান রিপন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ, গাইবান্ধা জেলার প্রাথমিক শিক্ষা অফিসার হারুনর রশিদ, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এডভোকেট নুরুল আমিন, ফুলছড়ি উপজেলা শিক্ষা অফিসার বেলাল হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মিজানুর রহমান, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ রজব আলী, ফুলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হান্নান, দক্ষিণ বুড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান বাবলু, প্রধান শিক্ষক সাইফুর রহমান মিলন, শিরিন আখতার প্রমূখ।
এসময় প্রধান অতিথি মাহমুদ হাসান রিপন এমপি বলেন, অতিদূত চরাঞ্চলের শিক্ষক/শিক্ষিকাদের জন্য চর ভাতার ব্যবস্থা, তাদের যাওয়া-আসার জন্য ৪টি পয়েন্টে নৌকার ব্যবস্থা, চরাঞ্চলে শিক্ষক/শিক্ষিকাদের জন্য আবাসনের ব্যবস্থা সহ সকল সুযোগ সুবিধার জন্য কাজ করবো। তিনি আরও বলেন, কিছু প্রতিষ্ঠানে ২লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে প্রতিটি প্রতিষ্ঠানে সংস্কার কাজের জন্য বরাদ্দ দেওয়া হবে, আপনারা সুন্দর ভাবে প্রতিষ্ঠানের উন্নয়ন মূলক কাজ করবেন।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা
মাদারীপুরে জেলা প্রশাসনের শরীরচর্চা ও বৃক্ষরোপণ কর্মসূচি
দুমকি ইউএনওকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত
গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ
কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল
টাঙ্গাইলে খাল দখল করে পৌরসভার ৭ মার্কেট : অস্তিত্ব সংকটে শ্যামা বাবুর খাল
পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রধান অনুষ্ঠান
বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফেরেননি আব্দুল হক, বাড়ির পাশে জঙ্গলে মিলল লাশ
পুলিশ সুপারের এক বছরের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন
ত্রিশাল মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
চট্টগ্রামজুড়ে তীব্র গ্যাস সংকট,দীর্ঘ লাইন সিএনজি চালকদের