পাঁচবিবিতে চিকিৎসা সেবা ক্যাম্প
জয়পুরহাটে পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দে স্বল্পমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রাম পর্যায়ে কার্যকর করতে বিশেষ সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাগজানা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে অনুষ্ঠিত সেবা ক্যাম্পে এলাকার শত শত গর্ভবতী মায়ের সেবা, প্রতিনিয়ত শিশু ও সাধারন রোগীর চিকিৎসা এবং ঔষধ প্রদান, কিশোরীদের বয়ঃসন্ধিকাল, খাবার বড়ি, কনডম ও ইনজেকশন বিষয়ক মাঠ পর্যায়ে প্রচারণার লক্ষে বিশেষ সেবা ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ আ,লীগের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে ইউএনএফপিএর সহযোগিতায় ফ্যামিলি প্লানিং ফিল্ড সার্ভিসেস ডেলিভারি এ সেবা ক্যাম্পের আয়োজন করেন। এসময় জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ কাজী মোহাম্মদ জোবায়ের গালীব, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডাঃ সৈয়দ মোঃ নাঈম, পরিবার পরিকল্পনা পরিদর্শীকা মোছাঃ পরিবানু বিবি, পরিদর্শক মোঃ শাহী, ফার্মাসিস্ট আব্দুল কাদির সহ সকল ইউনিটের পরিবার কল্যাণ সহকারিগন উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’