কুতুবদিয়ায় দুর্গা পূজায় নিয়োগকৃত আনসার সদস্যদের নিকট থেকে ঘুস নেয়ার অভিযোগ
কক্সবাজারের কুতুবদিয়ায় দুর্গা পূজায় নিয়োগকৃত আনসার সদস্যদের নিকট থেকে ঘুস নেয়ার অভিযোগ উঠেছে। উপজেলার ছয় ইউনিয়নের ১৪ টি প্রতিমা পুজাস্থলে নিয়োগকৃত ৯৪ জন আনসার সদস্যের নিকট থেকে জনপ্রতি ১ হাজার টাকা নেয়া হয়েছে বলে অনুসন্ধানে উঠে এসেছে।
জানা গেছে, পুজা মণ্ডপে ডিউটি পেতে জন প্রতি ১ হাজার টাকা দিতে হয়েছে আনসার সদস্যদের। ইউনিয়ন পর্যায়ের দলনেতা, দলনেত্রীরা আনসার সদস্যদের নিকট থেকে এ টাকা সংগ্রহ করতে সাহায্য করেছেন। আবদুল খালেক নামের একজন এপিসি এ অর্থ নিয়েছেন বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আনসার সদস্য।
তবে সূত্র বলছে উপজেলা আনসার ভিডিপির অফিস ঘিরে রয়েছে একটি দালাল চক্র। কর্মকর্তার ছত্রছায়ায় চলছে তাদের কার্যক্রম।
ভুক্তভোগী আনসার সদস্যদের অভিযোগ, নির্বাচনী ডিউটি বলেন আর দুর্গা পূজার ডিউটি বলেন টাকা ছাড়া মিলে না। আগে টাকা পরে ডিউটি। প্রতিবাদ করলেই তালিকায় নাম থাকে না।
একজন আনসার সদস্য বলেন, পুজায় ডিউটি করে কয় টাকা পাবো জানি না। নাম অন্তর্ভুক্তির জন্য একহাজার টাকা দিতে হয়েছে।
তবে পুঁজায় নিয়োগ দিতে কোন আনসার সদস্যের নিকট থেকে অর্থ নেয়া হয়নি বলে জানিয়েছেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মুসলেহ উদ্দিন। যদি তার নাম দিয়ে কেউ নিয়ে থাকে তাহলে তিনি সেটি তদন্ত করে দেখবেন।
তিনি জানান, নির্দেশনা অনুযায়ী উপজেলায় ১৪ টি পুজামন্ডপে মোট ৯৪ জন আনসার সদস্য নিয়োগ করা হয়েছে। তারমধ্যে পুরুষ সদস্য ৬৬ জন এবং মহিলা সদস্য ২৮ জন। প্রতি মণ্ডপে ২ জন করে মহিলা সদস্য নিয়োগ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
নেত্রকোণায় আমির ফয়সাল হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন
বাইসাইকেল চালিয়ে পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে যাত্রা নরসিংদী জেলার সন্তান সজিব তালুকদার
নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্ন, স্তন অপারেশনের পর যুবতীর মৃত্যু
শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে জিপিএ-৫ পেয়েছে অর্থী মন্ডল
আজ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি
কাপ্তাইয়ের প্রথম নারী আইনজীবী অ্যাডভোকেট মেসুই হ্লা মারমা: স্বপ্ন পূরণ ও নতুন দিগন্তের সূচনা
মুমূর্ষু রোগীর ভরসা শাকিলের স্পিডবোট, খালিয়াজুরীতে বিনামূল্যে জরুরি নৌযান সেবা
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
Link Copied