ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা -১৯ আসনের মনোনয়ন প্রত্যাশী মো: ফারুক হাসান তুহিনের লিফলেট বিতরণ


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ২০-১০-২০২৩ রাত ১০:৩৪

সাভারে ঢাকা-১৯ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।শুক্রবার বিকেলে সাভার পৌরসভার ৬নং ওয়ার্ডের উলাইল বাসস্ট্যান্ট থেকে ভাগলপুর কাতলাপুর, কাথলিয়া ব্রীজ মোড় থেকে সিরামিকস কাচা বাজার এসে পথসভা শেষে আগামী দ্বাদশ জাতীয়  সংসদ নির্বাচন নিয়ে   আশুলিয়া থানা সভাপতি লীগের সভাপতি  ও ঢাকা-১৯ আসনের  মনোনয়ন প্রত্যাশী মোঃ ফারুক হাসান তুহিন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি ও জামায়াত বিভিন্ন চক্রান্ত করে নির্বাচনকে বানচাল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিএনপি-জামায়াতের চক্রান্তকে মোকাবেলা করার জন্য আওয়ামীলীগের নেতাকর্মীদের সর্তক থাকার আহ্বান করেন। উলাইল থেকে সিরামিকস পর্যন্ত পথসভায় বর্তমান সরকারের  উন্নয়ন চিত্র সম্বলিত লিফলেট বিতরণ করেন সাধারণ মানুষের মাঝে। এসময় আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
পরে সিরামিকস কাঁচা বাজার মোড়ে ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্দ্যেগে আয়োজিত পথসভায় বক্তরা  ফারুক হাসান তুহিনকে ঢাকা-১৯ আসনে থেকে নৌকার মনোনয়ন দেওয়ার দাবি জানান।

এসময় ফারুক হাসান তুহিন বলেন, আমি নৌকার মনোনয়ন পেলাম কি না পেলাম সেটা বড় বিষয় না। আগে নৌকার বিজয় নিশ্চিত করাই আমাদের সবচেয়ে বড় বিষয়।  আওয়ামী লীগ সরকার আছে বলেই দেশে এতো উন্নয়ন হচ্ছে। তাই এই ধারা অব্যাহত রাখতে সামনে নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে। আগামী ২৮ শে অক্টোবর বিএনপির সমাবেশ নিয়ে আশংকা প্রকাশ করে বলেন, প্রতিটি রাজনৈতিক দলের সমাবেশ করার অধিকার আছে। কিন্ত সমাবেশের নামে নাশকতা করলে আওয়ামীলীগের নেতাকর্মীদের শক্ত হাতে প্রতিহত করার আহবান করেন।

এই সময় ৬নং ওয়ার্ডের সভাপতি মোঃ সেলিম খানের সভাপতিত্বে উপস্হিত ছিলেন ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল বারেক, হকার্সলীগের সাবেক সভাপতি কাদের মোল্লা,সাগর সাহা সাভার পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদকসহ হাজার হাজার নেতাকর্মী ও সাংবাদিকবৃন্দ। 

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার