পাইকগাছায় ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে সামিন নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্ৰামের ইসলামের পুত্র সামিন ইসলাম (৬)। এসময় উপস্থিতজনরা ইজিবাইকটি কে আটকে রেখে চালক প্রতাকাটী গ্ৰামের কুদ্দুসকে ছেড়ে দেয়। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ১১ টার দিকে উপজেলার কপিলমুনি ইউপি ভৈরবঘাটায়। নিহতের নানা সোহরাব গাজী জানান,মামার বিয়েতে সামিন আমাদের বাড়িতে বেড়াতে আসে। সকালে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকের ধাক্কায় পড়ে গেলে শিশু সামিনের মাথার উপর দিয়ে চাকা গেলে থেঁতলে যায়। এসময় রক্তাক্ত অবস্থায় সামিনকে উদ্ধার করে কপিলমুনি হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশু সামিন হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ঘটনাটি শুনে কপিলমুনি ইউপি চেয়ারম্যান কাওছার আলী জোয়ারদার, ইউপি মেম্বার মিন্টু ও ছাত্রলীগের মোঃ খায়রুল ইসলাম রিমন হাসপাতালে ছুটে এসে সার্বিক খোঁজখবর ও পরিবারের সদস্যদের শান্তনাসহ গভীর শোক প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন