ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

চৌদ্দগ্রামে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পূজামন্ডপ পরিদর্শন


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ২১-১০-২০২৩ দুপুর ২:১৪

কুমিল্লার চৌদ্দগ্রামে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার পূজামন্ডপ পরিদর্শন করেছেন। এ সময় উভয়ের সহধর্মিনী সহ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শুক্রবার (২০ অক্টোবর) রাত এগারটায় উপজেলার পৌরসভাধিন পূর্বচাঁন্দিশকরা নাথ বাড়ি পূজামন্ডপ পরিদর্শনকালে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার), চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌরসভার মেয়র জিএম মীর হোসেন মীরু।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কাবিরুল আলম খাঁন, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম-নাঙ্গলকোট সার্কেল) জাহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আক্তার দীপ্তি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মীর হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেফাউল আলম।

উপজেলা আওয়ামীলীগের দফতর সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও নাথ বাড়ি মন্দির কমিটির সভাপতি বাবু নান্টু চন্দ্র দেবনাথ এর সভাপতিত্বে ও মন্দির কমিটির সহ-সভাপতি অরুপ ভৌমিক এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা যুবলীগ নেতা ইমাম হোসেন পাটোয়ারী এনাম, পৌর কাউন্সিলর বদিউল আলম পাটোয়ারী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চৌদ্দগ্রাম পৌরসভা শাখার সাধারণ সম্পাদক নকুল সাহা, নাথ বাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক আশিষ দেবনাথ, সমন্বয়কারী ঝন্টু দেবনাথ প্রমুখ।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত