ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সকালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ বৃদ্ধ, বিকেলে ধান ক্ষেত থেকে মরদেহ উদ্ধার


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২১-১০-২০২৩ রাত ৯:৩১
লালমনিরহাটের মহেন্দ্রনগর এলাকায় সকালে মাছ ধরতে গিয়ে নিখোঁজের পর বিকেলে ধান ক্ষেত থেকে হাবিবুর রহমান (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
 
শনিবার (২১ অক্টোবর) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মনোরম (ধনীটারী) এলাকার একটি ধান ক্ষেত থেকে হাবিবুর রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত হাবিবুর ওই এলাকার মৃত আলিমুদ্দিনে ছেলে।
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে জাল নিয়ে মাছ ধরতে বাড়ি থেকে বাহির হয়ে নিখোঁজ হয় বৃদ্ধ হাবিবুর। সারাদিন বাড়িতে ফিরে না আসায় বাড়ির লোকজন তাকে খোঁজাখুজি করতে থাকে। পরে বিকেলে স্থানীয় মকছেদুল নামে এক কৃষক তার ধান ক্ষেতে কীটনাশক স্প্রে করতে গেলে তার জমির পাশে মাছ ধরায় ব্যবহৃত বাঁশের টনি, ঠেঙ্গা দেখতে পায়। পরে কাছে গিয়ে হাবিবুরকে উপুর হয়ে পড়ে থাকতে দেখে চিৎকার দেয়। কৃসক মকছেদুলের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং মরদেহটি বৃদ্ধ হাবিবুরের বলে সনাক্ত করে। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
 
মহেন্দ্রনগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ ময়না তদন্ত না করে দাফন সম্পন্ন করতে থানায় আবেদন করা হয়েছে।
 
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহটি তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
 

এমএসএম / এমএসএম

​মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি

টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার

নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা

রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন

হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ

ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা