ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে ভূমিসেবা প্রদান শীর্ষক কনফারেন্স অনুষ্ঠিত
শনিবার ২১ শে অক্টোবর -২০২৩ সকাল ০৯.০০ ঘটিকা হতে দুপুর ০২.০০ ঘটিকা পর্যন্ত 'নাগরিকগণকে উত্তম ভূমিসেবা প্রদানের লক্ষ্যে ঢাকা জেলার সকল স্তরের ভূমি কর্মকর্তাদের সমন্বয়ে কনফারেন্স' শীর্ষক কনফারেন্স বিয়াম ফাউন্ডেশন, ইস্কাটন মাল্টিপারপাস হলে ভূমি মন্ত্রণালয়ের সহায়তায় জেলা প্রশাসন, ঢাকার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো: খলিলুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, ঢাকা মো: সাবিরুল ইসলাম, ভূমি সংস্কার বোর্ডের সদস্য শশাঙ্ক শেখর ভৌমিক, ভূমি প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মো: আরিফ,
কনফারেন্সে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আনিসুর রহমান।
উক্ত কনফারেন্সে নাগরিকদের উত্তম ও টেকসই ভূমিসেবা প্রদানে কারিগরি ও অন্যান্য বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে সেশন পরিচালনা করেন বিভিন্ন আলোচক।
প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রণালয়ের সচিব বলেন, ' মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ডিজিটাল ভূমিসেবা প্রবাসীরা বিদেশে বসে গ্রহণ করছেন, এখন ভূমি প্রশাসনের সবাইকে মন্ত্রণালয়ের আইন ও বিধি অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ভুলভাবে ভূমিসেবা দিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার, ঢাকা বলেন, ' ইউনিয়ন ভূমি অফিস, তহসিল অফিসের সকলকে স্মার্ট ভূমি ব্যবস্থাপনা কাজে লাগিয়ে দ্রুত, নির্ভুল ও টেকসই সেবা প্রদান করতে হবে'।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক, ঢাকা বলেন, ঢাকা জেলার বিপুল আয়তনের ভূমি সেবাকে আরো বেগবান ও নির্ভুল করতে মহানগরীর রাজস্ব সার্কেল ১১টি হতে অন্তত ২০টি সার্কেলে উন্নীত করা প্রয়োজন।
সবাইকে আইনানুগভাবে সততার সহিত কাজ করতে হবে, দোষীদের বিরুদ্ধে প্রয়োজনে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উক্ত কনফারেন্সে ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষক, বিজনেস অটোমেশন লিমিটেড এ-র কর্মকর্তাগণ,জেলা প্রশাসন, ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মোঃ শিবলী সাদিক, রেভিনিউ ডেপুটি কালেক্টর, মহানগর ও উপজেলার সহকারী কমিশনার ( ভূমি)গণ, সিনিয়র সহকারী কমিশনার, সহকারী কমিশনারগণ ও রাজস্ব প্রশাসনের ১০ম গ্রেড হতে ১৬ গ্রেডের সকল কর্মকর্তা - কর্মচারী উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন