ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

লাকসামে জগন্নাথ বাড়ীতে কুমারী পূজা অনুষ্ঠিত


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ২৩-১০-২০২৩ দুপুর ১:৪৫

প্রতিবছরের ন্যায় এবারও কুমিল্লার লাকসাম উপজেলায় রবিবার (২২ অক্টোবর) সকালে  শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে হাজার হাজার সনাতন ভক্তবৃন্দের উপস্থিতিতে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। 
সূত্র মতে, শাস্ত্রমতে কুমারী পূজার উদ্ভব হয় বানাসুর বধ করার মধ্য দিয়ে। গল্পে বর্ণিত রয়েছে, বানাসুর এক সময় স্বর্গ-মর্ত্য অধিকার করায় বাকি বিপন্ন দেবগণ মহাকালীর শরনাপন্ন হন। সে সকল দেবগণের আবেদন সাড়া দিয়ে দেবী পুনর্জন্মে কুমারীরূপে বানাসুরকে বধ করেন।  এরপর থেকেই মর্ত্যে কুমারী পূজার প্রচলন শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন লাকসাম জগন্নাথ বাড়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অরবিন্দু সাহা (বিন্দু), পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ যথাক্রমে অমূল্য বনিক, সুবীর সাহা, সুখেন সাহা, রনজিত সাহা টাবলু, পার্থ চৌধুরী,  প্রবীর দাস টেবলু, স্বপন বনিক, রতন বনিক, নিমাই সাহা প্রমুখ। দুপুরে ভক্তবৃন্দদের মাঝে মহা প্রসাদ বিতরণ করা হয়। 

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ