ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

জমজমাট আয়োজনে পালিত হচ্ছে উত্তরা সার্বজনীন পূজা কমিটির দুর্গাপূজা


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২৩-১০-২০২৩ দুপুর ২:২৯
সোমবার  সকালে শুরু হয় মহানবমী বিহিত পূজা। হিন্দু শাস্ত্রমতে মহা নবমী বা দুর্গা নবমী হল আসুরিক শক্তি বধে বিজয়ের দিন। শ্রী শ্রী চণ্ডী থেকে জানা যায়, দুর্গা রুদ্ররূপ (মা কালী) ধারণ করে মহিষাসুর এবং তাঁর তিন যোদ্ধা চণ্ড, মুণ্ড এবং রক্তবিজকে হত্যা করেন। 
 
নবমী তিথি শুরুই হয় সন্ধিপুজো দিয়ে।  মহানবমীর দিন হচ্ছে দেবী দুর্গাকে প্রাণভরে দেখে নেওয়ার ক্ষণ, মহাঅষ্টমীতে মাকে চুক্ষ দানের পর থেকে মা আমাদের সবাইকে দেখেন। অগ্নি সব দেবতার যজ্ঞভাগ বহন করে যথাস্থানে পৌঁছে দিয়ে থাকেন। এদিনই দুর্গাপূজার অন্তিম দিন। পরের দিন কেবল বিজয়া ও বিসর্জনের পর্ব হয় বলে জানিয়েছেন উত্তরা সার্বজনীন পূজা কমিটি সভাপতি, কার্তিক সেন ও সাধারণ সম্পাদক, ননী গোপাল ঘোষসহ অন্যান্য নেতৃবৃন্দ।
 
নবমী নিশীথে উৎসবের রাত শেষ,  নবমী রাত তাই বিদায়ের অমোঘ পরোয়ানা নিয়ে হাজির হয়। এসব বিবেচনা করে অনেকেই মনে করেন, নবমীর দিন আধ্যাত্মিকতার চেয়েও অনেক বেশি লোকায়ত ভাবনায় ভাবিত থাকে মন। মহানবমী পূজা ও  সকালে দর্পণ বিসর্জনের পর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে পাঁচ দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।
 
উত্তরা সার্বজনীন পূজা কমিটি সভাপতি, কার্তিক সেন ও সাধারণ সম্পাদক, ননী গোপাল ঘোষ বলেন,উত্তরা সার্বজনীন পূজা কমিটির ব্যানারে উত্তরাতে এটা হলো এবারের মত ১৫ তম আয়োজন। আমাদের এই মহা আয়োজনে হিন্দু,  মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সবাই  অসাম্প্রদায়িকতার ভিত্তিতে মানবিকতার ভিত্তিতে অংশগ্রহণ করে এবং আমাদের অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করছে।প্রত্যেক টা দিনে আমাদের জমজমাট আয়োজন থাকে। সকালে থাকে আমাদের মায়ের পূজা এরপরে তাকে প্রসাদ বিতরণ। সন্ধ্যাবেলায় থাকে মায়ের পূজা, আরোতি প্রতিযোগিতা এবং তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যেকদিনই এইরকম ভাবে আমাদের অনুষ্ঠান থাকে।  আমাদের উত্তরা সার্বজনীন পূজা কমিটির বিশেষত্ব হলো এই যায়গায় যত ভক্ত বৃন্দ আসে সবাই আমাদের এখান থেকে প্রসাদ গ্রহণ করে, এখান থেকে কেউ প্রসাদ গ্রহণ ছাড়া যায়না।আমরা সবার আরো অংশগ্রহণ এবং সার্বিকভাবে আরো সফলতা অর্জন করে এবং সবার সাহায্য সহযোগিতা কামনা করছি। আমাদের এত বড় এই আয়োজনে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখার জন্য সবার কাছে বিনীত অনুরোধ করছি। 

এমএসএম / এমএসএম

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার