পূজা মন্ডপে শিবলী সাদিক এমপি’র আর্থিক অনুদান প্রদান
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি’র ব্যক্তিগত তহবিল থেকে দিনাজপুরের বিরামপুর উপজেলার ৪২টি পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গতকাল দিনব্যাপী উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপজেলার ৪২টি পূজা মন্ডপে উপস্থিত হয়ে মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকের হাতে নগদ ৫ হাজার টাকার অর্থ প্রদান করেন।
উপজেলা আ’লীগের সাবেক অন্যতম সদস্য ও ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী মন্ডল বলেন, মাননীয় সংসদ সদস্য শিবলী সাদিক ঢাকায় সরকারী কাজ ও সংসদীয় দলের জরুরী সভায় উপস্থিত থাকায়, তার পক্ষ থেকে প্রত্যেক পূজা মন্ডপে ৫ হাজার টাকা প্রদানের নির্দেশ দেন। সেই ধারাবাহিকতায় দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে নগদ এ অর্থ প্রদান করা হয়।
এসময় পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা আ’লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শীবেশ কুন্ডু, সাবেক সহ-সভাপতি নাডু গোপাল কুন্ডু, রহমত আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, যুবলীগ সভাপতি মোস্তফা কামাল, ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, সাবেক ছাত্রনেতা প্রিতিময় হোসেন, যুবলীগ নেতা শাহিনুর ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক খায়রুল আলম, ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক মুরাদ ইসলামসহ বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে আ’লীগ নেতৃবৃন্দ সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় সদ্ভাব বজায় রেখে নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের বিষয়ে তাঁদের বক্তব্য তুলে ধরেন।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied