দুর্গাপূজায় ঠাকুর দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলেন কপিলমুনির সৌরভ
পাইকগাছা উপজেলার কপিলমুনিতে দুর্গাপূজায় ঠাকুর দেখতে গিয়ে মটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে লাশ হয়ে ফিরলেন সৌরভ দত্ত। সে কপিলমুনি ইউপির নাছিরপুর গ্ৰামের প্রদীপ দত্তের পুত্র সৌরভ দত্ত (২১)। পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার (২২ অক্টোবর) রাতে এলাকার বিভিন্ন পুঁজা মন্দির ঘুরে ১১ টার দিকে ঠাকুর দেখতে পাশ্ববর্তী তালা উপজেলার জালালপুর যায়। এসময় জালালপুর ইউপি ভবনের সামনে আসলে মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ পিলারে ধাক্কা লেগে মাথা থেঁতলে প্রচন্ড রক্ত ক্ষরণ হয়। এসময় তাকে উদ্ধার করে তালা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এসময় মটরসাইকেলের পিছনে থাকা আরো দুই জন আহত হয়েছেন। আহত দুই জন বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। সৌরভের মৃত্যুর সংবাদে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। সাথে সাথে স্তব্ধতায় বন্ধ হয়ে যায় নাসিরপুরের দুটো পূজা মন্দিরের দুর্গা উৎসব। সৌরভের মৃত্যুর সংবাদে পুঁজার আনন্দের বদলে বাড়িতে চলে শোকের মাতম। একনজর সৌরভকে দেখতে শত মানুষের উপস্থিতি ছিল। তরতাজা ও সহজ সরল সৌরভের মৃত্যুকে কাঁদিয়ে গেল সবাইকে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন