সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ সহায়তা প্রদান
পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে গুইমারা রিজিয়নের অন্তর্গত সিন্দুকছড়ি জোন নিয়মিত ভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে। জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে খাগড়াছড়ি জেলা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এই জোন।
এরই ধারাবাহিকতায় ২২ অক্টোবর ২০২৩ সিন্দুকছড়ি জোন কর্তৃক জোনের আওতাধীন মানিকছড়ি উপজেলায় বিভিন্ন পূজা মন্ডপে শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে আর্থিক অনুদান প্রদান করা হয়। উক্ত ধর্মীয় কর্মকান্ডে উপস্থিত ছিলেন, সিন্দুকছড়ি জোন কমান্ডার বিএ-৭২৩১ লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি, জি। এছাড়াও উপস্থিত ছিলেন, মানিকছড়ি আর্মি ক্যাম্প কমান্ডার বিএ-৯৯২৩ ক্যাপ্টেন মোঃ আশিকুর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
জোন কমান্ডার উপস্থিত সকলকে সম্প্রীতি বজায় রেখে একত্রে বসবাসের পরামর্শ প্রদান করেন। এছাড়াও, তিনি এলাকার শান্তি, শৃঙ্খলা বজায় রাখার জন্য সকলের সহযোগীতা কামনা করেন এবং ভবিষ্যতেও এই ধরনের ধর্মীয় কর্মকান্ডে সহায়তা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল