ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ঈশ্বরগঞ্জে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ


ঈশ্বরগঞ্জ প্রতিনিধি photo ঈশ্বরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩-১০-২০২৩ বিকাল ৫:৬

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০২৩-২৪ অর্থ বছরের রবি মৌসুমের ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ২হাজার ৮শ ৯৫জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত জামানের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন। 
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত জামান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সব সময় কৃষকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গম, ভূট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ ও মুগ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ২ হাজার ৮৯৫ জন কৃষককে ১কেজি করে সরিষা বীজ, ১০কেজি করে ডিএপি ও ১০কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। এতে যেমন উৎপাদন বৃদ্ধি পাবে, অন্যদিকে আর্থিকভাবে লাভবান হবেন কৃষকরা।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত