আজ মুম্বাইয়ে হারলেই সেমির স্বপ্ন ভঙ্গ
আফগানদের বিপক্ষে দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু তারপর টানা তিন ম্যাচে হেরেছে টাইগাররা। টুর্নামেন্টে টিকতে থাকতে হলে এখন সামনের ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই। আজ প্রোটিয়াদের বিপক্ষে হারলেই সেমির স্বপ্ন ভঙ্গ হবে টাইগারদের। এদিকে মুম্বাইয়ের ব্যাটিং সহায়ক উইকেটে ইংরেজদের বিপক্ষে রেকর্ড জয়ে পুরপুরে মেজাজে টিম সাউথ আফ্রিকা।
এদিকে সাকিব ও তাসকিন আহমেদের ইঞ্জুরি হয়ে দাঁড়িয়েছে দলের বড় চিন্তার কারণ। গত ম্যাচে খেলতে না পারা তাসকিন অনিশ্চিত আগামী ম্যাচেও।বর্তমান বাংলাদেশের পেস বোলিং বিভাগের নেতার ভূমিকায় আছেন তাসকিন আহমেদ। কিন্তু চোটের কারণে ভারতের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাসকিনের খেলা নিয়েও আছে সংশয়। অপরদিকে সাকিবের শঙ্কা মুক্ত, প্রোটিয়াদের বিপক্ষে আজ মাঠে নামছে এমনটাই জানা গেছে দলীয় সুত্রে।
আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে সেখানে অনুশীলন করেছে টাইগাররা। রবিবার দলের সাথে অনুশীলন করতে নেমেছিলেন তাসকিনও। কিন্তু ব্যথার কারণে অনুশীলন করতে পারেননি তিনি। অনুশীলন সেশনের শুরুতে তাসকিন একটিও বল করেননি এবং ফিজিও বায়েজিদুল ইসলামের সঙ্গে পুনর্বাসনের কাজ করেন সারাদিন।
২০২২ সালে দক্ষিণ আফ্রিকা সফরে পাওয়া কাঁধের সেই ইঞ্জুরির ব্যথায় আবার ভুগছেন তাসকিন।বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেই তাসকিন বোলিং করার সময় অস্বস্তিতে ভুগছিলেন। ১৮ অক্টোবর চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ব্যাটিং সেশনে নেটে যাওয়ার সময় তিনি প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে এই ব্যাপারে বলেছিলেনও।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে তাসকিনের খেলার সম্ভাবনা নিয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের এক সদস্য জানিয়েছেন, ""দেখা যাক অনুশীলন সেশনে কী হয়।তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরের ম্যাচে তার খেলা নিয়ে সন্দেহ রয়েছে কারণ সে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমরা তাকে (তাসকিন) না পেলেও আমরা আশা করছি, কলকাতায় অভিযান শুরু করার সময় সে প্রস্তুত থাকবে।
এমএসএম / এমএসএম
আইসিসির মাসসেরার দৌড়ে হাসান
ব্যালন ডি’অর জিতবেন ভেবে শোকেস প্রস্তুত করে রেখেছিলেন ভিনি
জাপানের বিপক্ষে লড়াই করে হারল বাংলাদেশ
৪৭ বছর বয়সে ফাইফার, ইমরান তাহিরের বিশ্বরেকর্ড
আশ্রয়প্রার্থী ভেবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ঘিরে ইংল্যান্ডে বিক্ষোভ
পাকিস্তানের বিপর্যয়ের মাঝে নজর কাড়লেন রাজা, প্রশংসায় সাবেকরা
৫ ম্যাচে ৮ গোল করা রাফিনিয়া ব্যালন ডি’অর তালিকায় না থাকা নিয়ে যা বললেন
স্কোয়াড থেকে ৬ ফুটবলারকে বাদ দিলেন বাংলাদেশ কোচ
মেসির অ্যাসিস্টে ক্যাসেমিরোর গোল, তাদের জয়বঞ্চিত করলেন লেভান্ডফস্কি
এখনই হচ্ছে না এইচপির ক্যাম্প, পেসারদের নিয়ে হবে বিশেষ অনুশীলন
সিপিএল অভিষেকেই বাজিমাত করলেন মিরাজ
ভারতের বিপক্ষে সেমিফাইনালের আগে যা বললেন বাংলাদেশি পেসার
অস্ট্রেলিয়া-ভারত সফরের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা ব্রাজিলের
Link Copied