পটুয়াখালীতে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে নৌকা বাইচ ও হাডুডু খেলার আয়োজন
”ধর্ম যার যার উৎসব সবার” এই প্রতিপাদ্যের আলোকে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় গ্রাম বাংলার প্রাচীনতম ঐতিয্যবাহী নৌকা বাইচ ও হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার কলাগাছিয়া বাজার সংলগ্ন সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দির পুজা উৎযাপন কমিটির আয়োজনে হাজার হাজার উৎসুক দর্শকরা এ নৌকা বাইচ ও হাডুডু খেলা উপভোগ করে।
কলাগাছিয়া নদীতে অনুষ্ঠিত এ নৌকা বাইচ প্রতিযোগিতায় তিনটি কোষা নৌকা অংশগ্রহণ করে। ঢাক ঢোল কাসর ঘন্টা বাজিয়ে ছন্দে ছন্দে দাড় টানেন মাল্লারা। নদীর বুক চিড়ে তীর বেগে এগিয়ে চলে সজ্জিত নৌকাগুলো। বছরের প্রতিক্ষা শেষে প্রতিযোগিতা দেখতে নদী তীরে ভীড় করা মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মত।
এ যেন বিভিন্ন ধর্মের মানুষের মিলন মেলায় পরিনত হয়। অনুষ্ঠানে কলাগাছিয়া বাজার পুজা উৎযাপন কমিটির সভাপতি অনিমেস চন্দ্র সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি মো. নাসিম রেজা, আরো উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল ইসলাম মাইনুল সিকদার, গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শনিত কুমার গায়েন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ, পুজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied