আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ একাদশে পরিবর্তন, থাকছেন কারা?
বিশ্বকাপের ৫ম রাউন্ডের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। পয়েন্ট টেবিল এবং খেলার ধারা বিবেচনায় এই ম্যাচে জয় ব্যতীত বিকল্প ভাবছে না টাইগাররা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশ সময়য় দুপুর আড়াইটায় মাঠে নামবে দুই দল।
গুরুত্বপূর্ণ এই ম্যাচ শুরুর আগে বাংলাদেশ একাদশে আসতে যাচ্ছে নিশ্চিত পরিবর্তন। উঁরুর ইনজুরি কাটিয়ে একাদশে ফিরছেন সাকিব আল হাসান। সেক্ষেত্রে একাদশ থেকে বাদ পড়বেন কে?
মুম্বাইয়ের গরম আর প্রতিপক্ষ আফ্রিকা দলের কথা চিন্তা করে একাদশে তিন জন পেসার থেকে একজন বাদ পড়তে পারেন। তাসকিন আহমেদ আগেই ছিটকে গিয়েছেন। ভারত ম্যাচের একাদশ থেকে হাসান মাহমুদের বাদ পড়ার সম্ভাবনাই বেশি। পেসার হিসেবে দেখা যেতে পারে মুস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলামকে। স্পিন বিভাগে মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদের সাথে স্পিনার হিসেবে থাকবেন সাকিবও।
ব্যাটিং অর্ডারে তানজিদ তামিম গতম্যাচেই আস্থার প্রতিদান দিয়েছেন। লিটন দাসের সঙ্গে তাকেই দেখা যাবে ওপেন করতে। ওয়ানডাউনে নাজমুল হোসেন শান্ত আর চারে থাকবেন সাকিব। তাওহিদ হৃদয়কে পাঁচে দেখা যেতে পারে আরও একবার। ছয় আর সাতে যথারীতি দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ। মিরাজকে অনেকটা দিন পর দেখা যেতে পারে আট নম্বরে। নয়, দশ এবং এগারোতে থাকবেন নাসুম, শরিফুল এবং মুস্তাফিজ।
যেমন হতে পারে বাংলাদেশ একাদশ:
লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হ্রদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
এমএসএম / এমএসএম
আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ, আলোচনায় ত্রিদেশীয় সিরিজও
বাংলাদেশের বিপক্ষে আরও টেস্ট খেলার কথা বললেন ক্যারি
প্রথমবার এসিসির সভাতে তামিম, পেলেন যে দায়িত্ব
তুর্কি ক্লাবের হয়ে প্রথমবার শুরুর একাদশে নেমেই সালাহর জোড়া গোল
বার্সেলোনার উড়ন্ত শুরু, অভিষেকেই জাত চেনালেন দুই নতুন তারকা
অক্টোবরেই বাংলাদেশের সাথে খেলতে চায় ব্রাজিল!
নিজ দলের ভক্তরাই দুয়ো দিলেন আলভারেজকে, মাঠ ছাড়লেন একা
টিভিতে আজকের খেলা (২৪ আগস্ট, ২০২৬)
তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর
এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি
মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক