সাতকানিয়ায়-৭১টি নিবন্ধিত সংগঠনকে নিয়েই পালিত হবে সমবায় দিবস
আসছে ৪ঠা নভেম্বর সমগ্র বাংলাদেশে একযোগে পালিত হবে সমবায় দিবস।এরই অংশ হিসেবে জেলা উপজেলা মহানগর থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তর ব্যস্ত সময় পার করছে।তারই ধারাবাহিকতায় সাতকানিয়া উপজেলা সমবায় অফিসেও চলছে আয়োজনের নানান প্রস্তুতি।
মঙ্গলবার (২৪শে অক্টোর) সকালে সাতকানিয়া উপজেলা সমবায় অফিসে জাতীয় সমবায় দিবস পালনের প্রস্তুতির খোঁজ নিতে গেলে এমন তথ্য জানা যায়। সমবায় সাতকানিয়া অফিসের বিভিন্ন নথিপত্র ঘেটে দেখা যায় সুশৃঙ্খলভাবে নিবন্ধনের ফলে বিভিন্ন সংগঠনের আওতায় ইতিমধ্যে অনেকেই ভিন্ন ভিন্ন ভাবে স্বাবলম্বী হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার গল্প।আর সমবায় দিবসে এরকম বেশ কয়েকটি পরিবারকে দাওয়াত দেয়া হচ্ছে বলেও জানা যায় সমবায় অফিস থেকে।
এদিকে সাতকানিয়া উপজেলা সমবায় অফিসার মো:হাবিবুল্লাহ বলেন, আমাদের সাতকানিয়া উপজেলা সমবায় অফিসের আওতায় বিভিন্ন শ্রেণী মানুষের বিভিন্ন পেশায় মোট ৭১টি নিবন্ধিত সংগঠন আছে।
এবং এসব সংগঠনের নিয়মিত কার্যক্রমের বিষয়ে চলে মাঠ পর্যায়ে নিয়মিত তদারকিও অডিট করা হয় নিয়মিত কার্যক্রমগুলির। অপরদিকে নিবন্ধিত সোসাইটি বা সমিতির নিবন্ধনে বেঁধে দেয়া শর্তের ব্যতায় ঘটলে উপজেলা সমবায় অফিস বিধি মোতাবেক ব্যবস্থা নিতেও কার্পন্য করেননা।
এদিকে আগামী ৪ঠা নভেম্বর শনিবার সমবায় অফিসের পক্ষ থেকে জাতীয় সমবায় দিবস পালনের বিষয়ে তিনি বলেন,আমাদের অফিস থেকে এই সমবায় দিবসটি যথাযথ ভাবে এবং খুবই জাঁকজমকপূর্ণ ভাবে করার জন্য আমাদের মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা মোতাবেক সকল প্রক্রিয়া শেষ করেছি এবং অফিসিয়ালি আমাদের নিবন্ধিত সংগঠনগুলোকেও জানানো হয়েছে,আশাকরি সকলের আন্তরিকতায় আমরা ওদিন খুব সুন্দর ভাবে একটা অনুষ্ঠান উপহার দিতে পারব।
এমএসএম / এমএসএম
ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ
সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।
বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট
রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ
১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়
পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা
হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে
পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ
নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক
Link Copied