জনদূর্ভোগ চরমে মান্দায় ব্রীজ আছে রাস্তা নেই
নওগাঁর মান্দায় কয়েক লক্ষ টাকা ব্যয়ে ব্রীজ নির্মাণ হলেও রাস্তা নেই। রাস্তার অভাবে যাতায়াত করতে পারছে না কয়েক হাজার মানুষজন ও এলাকাবাসী। কাগজ কলমে রাস্তা থাকলেও বাস্তবে রাস্তা নেই।যার দরুণ ওই সব এলাকার মানুষজনকে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পৌঁহাতে হচ্ছে।স্বাধীনতার ৫২ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত উপজেলার চক-নারায়ন গ্রামে উন্নয়নের ছোঁয়া লাগেনি।রাস্তা তৈরির প্রতিশ্রুতিতে বছর ছয়েক আগে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ৩২লক্ষ ৩৯ হাজার ৬৩৮ টাকা ব্যয়ে ব্রীজ নির্মাণ করা হয়। কিন্তু আজও এই রাস্তা তৈরি হয়নি। কিন্তু সরকারের ব্রীজ উন্নয়নের ছোঁয়া লাগলেও রাস্তা উন্নয়নের ছোঁয়া আজও লাগেনি।
সরজমিনে গেলে, উপজেলার কালিকাপুর ইউপির চকনারায়ণ গ্রামে এমন দৃশ্য দেখাগেছে। ২০১৭-১৮ অর্থ বছরে নির্মিত ব্রীজটি এখন মানুষজনের জ্বালানী ও কাপড় শুকানোর কাজে ব্যবহার হচ্ছে। রাস্তা না থাকায় জৌলস হারাচ্ছে ৩২ লক্ষ টাকার ব্রীজটি।
স্থানীয়রা জানান, এমপি মহোদয়ের এলাকা হওয়া স্বত্বেও রাস্তাটি কাজ হয়নি। রাস্তাটি হলে পার্শ্ববর্তী এলাকাসহ কয়েক গ্রামের মানুষ উপকার ভোগ করতো।রাস্তা না থাকায় চলাচল, বাচ্চাদের স্কুলে যাতায়াতসহ দৈনন্দিন কাজকর্মে বিড়ম্বনা পৌঁহাতে হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম জানান, রাস্তার বিষয়ে কিছু জানি না। তবে থাকার কথা। রাস্তা না থাকালে তৈরি করে দেওয়া হবে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন