ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

শান্তি পরিবহন-চাঁদের গাড়ির সংঘর্ষে নিহত এক


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ২৪-১০-২০২৩ দুপুর ১২:৪৬

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যাত্রীবাহী শান্তি পরিবহন বাস ও কলা বোঝাই চাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষে মো: ইব্রাহীম (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। নিহত ইব্রাহীম খাগড়াছড়ির ভাইবোনছড়া এলাকার পিতা মৃত আমির হামজার ছেলে বলে জানা যায়। 

এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৭ জন যাত্রী। মঙ্গলবার (২৪ অক্টোবর ২০২৩) ভোরে মাটিরাঙা উপজেলার ব্যাঙমারায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নাইট কোচ শান্তি পরিবহন (ঢাকা মেট্টো-ব ১১-৩৫৯৪) ও খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা কলা বোঝাই চাঁদের গাড়ি (ঢাকা-গ-৮৯৩৩) মাটিরাঙার ব্যাঙমারা এলাকায় পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চাদের গাড়ির চালকসহ প্রায় ৭ যাত্রী আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। 

আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের নাম পরিচয় পাওয়া না গেলেও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো: ইব্রাহীম (৪৫) এর মৃত্যু হয়।  

এ ঘটনায় ধুমড়ে মুছড়ে যায় চাঁদের গাড়ি ও শান্তি পরিবহনের এক পাশের অংশ। দূর্ঘটনার পর পলাতক রয়েছে শান্তি পরিহনের চালক। এ সময় খাগড়াছড়ি-চট্টগ্রম আঞ্চলিক মহাসড়ক ব্যাঙমারা এলাকায় সড়কের উভয় দিকে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে মাটিরাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপের ফলে বর্তমানে যান চলাচল স্বাভাবিক করে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকারিয়া বলেন, শুনেছি চাঁদের গাড়ি চালকসহ কয়েকজন আহত হয়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আহতের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি বলে তিনি জানান। 

এমএসএম / এমএসএম

রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক