সর্বচ্চো নিরাপত্তায় কুমিল্লায় পালিত হলো দূর্গাপূজা- আলী আকবর
সর্বচ্চো নিরাপত্তার মধ্য দিয়ে পালিত হলো হিন্দু ধর্মালম্বীদের সব চেয়ে বড় শারদীয় দূর্গাপুজা। সারাদেশে প্রায় ৩২ হাজার পূজামন্ডপে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সকল প্রশাসন ও রাজনৈতিক দলীয় নেতৃবৃন্দদের সহযোগিতায় শান্তিপূর্ন ভাবে পালিত হলো এই উৎসব।
রাষ্ট্রিয় ঘোষনা ও প্রশাসনের পাশা পাশি কুমিল্লা জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা কুমিল্লা ১৬টি উপজেলায় ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের পাহারায় হিন্দুদের এই উৎসব পালনে সহায়তা করা হয়। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের অর্থবিষয়ক সম্পাদক মোঃ আলী আকবর সোমবার রাতে পূজার নবমীতে কুমিল্লা সদর উপজেলা ও মহানগরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও ব্যক্তিগত ভাবে আর্থিক অনুদান সহায়তা শেষে অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত দিনে যে ভাবে সম্প্রীতি বন্ধনে যার যার ধর্ম পালনে সহায়তা করে আসছে, এবারেও কঠোর ভাবে সার্বিক দিক নির্দেশনায় কর্মীরা রাত জেগে পাহারা দিয়ে হিন্দুদের ধর্মপালনে কাজ করেছে। আগামী দিনে বাংলাদেশের উন্নয়ন ধারা অব্যহত রাখা ও শেখ হাসিনার নেতৃত্বে দেশকে উচ্চ শিখরে পৌঁছাতে নৌকা প্রতীকে ভোট দিতে আহবান জানান কুমিল্লা সদর সাংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী মোঃ আলী আকবর।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা আওয়ামীলীগনেতা মাহবুব হাসান, মোঃ নজরুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, সদর উপজেলার পূজা উৎযাপন কমিটির সহ সভাপতি ও হিন্দু সংগঠনের বর্ষিয়াননেতা ডাঃ পরিমল চন্দ্ররায়, লিটন দেবনাথ, ডাঃ রুপক চন্দ্র ও ডাঃ বনশ্রী দাস প্রমূখ।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied