ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

রামগড়ে ভারতীয় ৪০ বোতল মদসহ মাদক কারবারী গ্রেপ্তার


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ২৪-১০-২০২৩ দুপুর ৩:১৬

খাগড়াছড়ির ভারত সীমান্তবর্তী রামগড় পৌর এলাকা থেকে ভারতীয় মদের চালানসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ অক্টোবর ২০২৩) রাতে এক বিশেষ অভিযান চালিয়ে পুলিশ পৌরসভার দারোগাপাড়া এলাকা থেকে একরাম হোসেন(২৩)কে ৪০ বোতল ভারতীয় মদসহ এই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। 

গ্রেফতারকৃত একরাম ফেনীর সোনাগাজীর গুণক (কুঠিরহাট) গ্রামের আবুল হোসেনের ছেলে। বর্তমানে সে রামগড় পৌরসভার বল্টুরামটিলা এলাকায় বসবাস করে।

রামগড় থানা  অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, সোমবার রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় পৌরসভার ৯ নং ওয়ার্ডের দারোগা পাড়ায়  আনসার ভিডিপি  কার্যালয়ের সম্মুখে বারৈয়ারহাট সড়ক থেকে মাদক ব্যবসায়ী একরাম হোসেনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে  ৪০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। 

থানার উপ -পরিদর্শক  (এস আই) মহসিন মস্তোফা বাদী হয়ে  মাদক ব্যবসায়ী একরামের বিরুদ্ধে  রামগড় থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করেন। কোন মাদক ব্যবসায়ী ছাড় পাবে না বলে এ সময় তিনি হুশিয়ারী জানান।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক চারা বিতরণ

যাত্রীবাহী বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত,আহত ১

শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় গোবিপ্রবির ১৬ শিক্ষক চাকরিচ্যুত

দামুড়হুদার নবাগত ইউএনও হিসেবে লাভলী ইয়াসমিনের যোগদান

আওয়ামী লীগ নেতা  সিরাজুল আলম ঝন্টুর ইন্তেকাল

ব্র্যাক পটুয়াখালী মাইক্রোফাইনান্স (দাবি+)কর্মসূচির উদ্যোগে ব্র্যাক হ্যাচারির মাছের পোনা অবমুক্ত করন

ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত ২

সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ

তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

পাঁচবিবি বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন