সিংড়ায় ১৫ টি বক অবমুক্ত করলো পরিবেশ কর্মীরা
নাটোরের সিংড়ায় চলনবিলের ক্ষিরপোতা গ্রামে অভিযান চালিয়ে ১৫ টি বক উদ্ধার করে। এসময় শিকারীরা পরিবেশ কর্মীদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে উপজেলা সহকারী কমিশনার ভূমি আল ইমরানের সহযোগিতায় ১৫ টি বক অবমুক্ত করা হয়।
২৪ অক্টোবর ( মঙ্গলবার) ভোর ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সদস্য সাংবাদিক জুলহাস কায়েমের নেতৃত্বে উপজেলার ডাহিয়া ইউনিয়নের ক্ষিরপোতা গ্রামে অভিযান পরিচালনা করা হয়।
এসময় পরিবেশ কর্মীদের উপস্থিতি টের পেয়ে শিকারী দল পালিয়ে যায় । এসময় তিনটি বাঁশের কেল্লা ধ্বংস করা হয়।
পরে উপজেলা চত্বরে সহকারী কমিশনার ভূমি আল ইমরানের সহযোগিতায় ১৫ টি বক অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সিংড়া মডেল প্রেসক্লাব ও পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এসএম রাজু আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক জুলহাস কায়েম, যুগ্ন সাধারণ সম্পাদক রনজু আহমেদ রাহাত, সাংগঠনিক সম্পাদক রবিন খান, অর্থ সম্পাদক এস এম লিটন আহমেদ,d তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শুভ সরকার প্রমুখ।
এমএসএম / এমএসএম
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক
কেশবপুর থানার নবাগত ওসি হাফিজুর রহমান হাফিজ
সোনারগাঁয়ে একটি ঘরের জন্য একজন অসহায় দিনমজুরের আকুতি
ধামরাইয়ে ব্যাটারি কারখানায় চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ
চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, আহত ২
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: প্রিতিশ হালদারের বিরুদ্ধে চার্জশিট
Link Copied