ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

যে কোন সময় রাস্তা থেকে ব্রীজের বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ২৪-১০-২০২৩ দুপুর ৩:১৯
মিরসরাই উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডে অবস্থিত ওয়ার্ডের মনু ভুইঁয়া বাড়ির সামনে দৌলত বিবি সড়কে ব্রিজ এর পাশে  মাটি ধসে যাওয়ায়  যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে দেখা যায়,২ নং  হিঙ্গুলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এর  প্রায় দেড় কিলোমিটার সড়কের ১ কিলোমিটার সংস্কার করলেও বাকী সড়কের ২ পাশ ভেঙ্গে গেছে আবার কোথাও কোথাও ছোট বড় গর্তে ভরপুর।
 
আজমনগর -করেরহাট ও বারইয়ারহাট -করেরহাটের সংযোগ সড়কটির এককথায় বেহাল দশা। ঐ সড়কের নিচ দিয়ে প্রবাহিত হয়েছে হিঙ্গুলী খাল। খালের উপর নির্মিত সেতুর পাশে বৃষ্টির পাহাড়িয়া পানির তীব্রতায় ব্রিজ এর গোড়ায় মাটি সরে গিয়ে খুবই বিপদ জনক ভাবে আছে। অথচ এই সড়ক দিয়ে প্রতিদিন দৌলত বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ ঐ গ্রামের প্রায় হাজারের অধিক মানুষ চলাচল করে।
 
এই সড়কে নিয়মিত যাতায়াতকারি জিয়া উদ্দিন  বলেন, এ সড়ক দিয়ে প্রতিদিন স্কুলের ছাত্র -ছাত্রী সহ অনেক মানুষ চলাচল করে।  ব্রীজের পাশে মাটি সরে যাওয়ায় আমরা এখন অনেক দূর হেটে যেতে হয়। আর স্কুলের ছেলে মেয়েদের যাতায়াতের কষ্ট বেড়ে গিয়েছে। 
স্থানীয় বাসিন্দা  জাহাঙ্গীর হোসেন বলেন, আমাদের এই সড়কের দক্ষিণে হিঙ্গুলী খাল, পশ্চিমে ফেনী নদী, উত্তর পাশে লক্ষছড়ি খাল। আমাদের এলাকাটা দ্বীপের মতো। এই সড়কের মাটি ধসে যাওয়া ছেলে মেয়েরা স্কুলে যেতে কষ্ট হয়। এক কথায় রাস্তাটা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
 
এই বিষয়ে মিরসরাই উপজেলা এলজিইডি প্রকৌশলী রণি সাহা বলেন, দৌলতবিবি সড়কটি অত্যান্ত গুরুত্বপূর্ণ। রাস্তাটি দিয়ে অনেক মানুষ চলাচল করে। আমরা সরেজমিনে পরিদর্শন করেছি। শীঘ্রই বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবো।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত