ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান সাদেক কুরাইশী আর নেই


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৪-১০-২০২৩ বিকাল ৫:৩

ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ মুহ: সাদেক কুরাইশী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি.....রাজিউন। মঙ্গলবার দুপুরে তিনি ঢাকাস্থ তার মেয়ের বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। স্ত্রী, ২ কন্যা সন্তান, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান তিনি।
পারিবারিক সূত্রে জানা যায় মঙ্গলবার তার মরদেহ ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে আনা হয়। রাতে মরদেহ ঠাকুরগাঁওয়ে রোড ইসলামনগর খিলাফত মসজিদ প্রাঙ্গনে জনসাধারণের দেখার জন্য রাখা হয়। জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায় জানান, তার মরদেহ রাতে আ’লীগের দলীয় কার্যালয়ে রাখার পর শ্রদ্ধা নিবেদন করা হবে। জেলা আ’লীগের পক্ষ থেকে ৩ দিনের শোক ঘোষনা করে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণের কর্মসূচী গ্রহন করা হয়ে বলে জানান তিনি। বুধবার সকাল ১১টায় ঠাকুরগাঁও রোড ইসলামনগর প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে ইসলামনগর পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
মুহম্মদ সাদেক কুরাইশী বর্তমানে জেলা আ’লীগের সভাপতি ছিলেন। এছাড়াও তিনি জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত ছিলেন। এর আগেও তিনি জেলা পরিষদ প্রশাসক ও জেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন। মুহ: সাদেক কুরাইশী ১৯৬০ সালের ৩১ আগষ্ট ঠাকুরগাঁও পৌরসভার ইসলামনগরে জন্মগ্রহন করেন। ইসলামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা, ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীতে পড়েছেন সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে। পরে ইসলাম নগর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। ১৭৭৭ সালে ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে এইচএসসি ও ১৯৭৯ সালে বিএ পাশ করেন তিনি।  
১৯৭৭ সালে সামরিক আইন জারির সময় গণতন্ত্রের জন্য ছাত্রদের সুসংগঠিত করে সভা, সমাবেশ মিছিলসহ বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তিনি ছাত্র রাজনীতিতে যোগ দেন। পরে ১৯৮৬ সালে তিনি ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি হয়ে কেন্দ্রীয় যুবলীগের সদস্যপদ লাভ করেন। ১৯৯১ সালে তিনি জেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হন, ১৯৯৪ সালে সাংগঠনিক সম্পাদক হন। পরে ২০০১ সালে তিনি জেলা আ’লীগের দলীয় কোন্দল দূর করে আহবায়ক হন। ২০০৫ সালে দলীয় কাউন্সিলে ভোটের মাধ্যমে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন।  

২০১১ সালের ডিসেম্বরে জেলা আ’লীগের দায়িত্বের পাশাপাশি তিনি জেলা পরিষদের প্রশসক পদে নিয়োগ পান। ২০১৫ সালে তিনি পুনরায় জেলা আ’লীগের সাধারণ সম্পাদক থেকে যান। পরবর্তিতে তিনি জেলা আ’লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে বর্তমানে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও তিনি জেলা পরিষদের দ্বিতীয় জেলা প্রশাসক ও সর্বশেষ নির্বাচনে বিজয়ী হয়ে বর্তমানে জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০০৯ সালে তিনি প্রধান মন্ত্রী শেখ হাসিনার ১০ দিনের সফর সঙ্গী হয়ে জাতিসংঘের ৬৫তম সাধারণ পরিষদে যোগ দিয়েছিলেন। এছাড়াও তিনি দীর্ঘদিন ঠাকুরগাঁও রোড যুব সংসদের সাধারণ সম্পাদক ও পরে সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত