লালমনিরহাটে অটোরিকশা উল্টে খাদে পড়ে নিহত-১,আহত-২
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অটোরিকশা উল্টে খাদে পড়ে কুয়াশা বেগম(২৫) নামে এক অটো যাত্রী নিহত হয়েছেন। এ সময় অটোরিকশা থাকা আরও দুই যাত্রী আহত হয়।
মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে হাতীবান্ধা উপজেলার হাটখোলা চিলা দখাল ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত কুয়াশা বেগম (২৫) হাতীবান্ধা উপজেলার পূর্ব সিন্দুর্না গ্রামের জাহেদুল ইসলামের স্ত্রী। আহতরা হলেন নিহতের স্বামী জাহেদুল ইসলাম(৪২) ও শালিকা বুলবুলী (২৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, মঙ্গলবার দুপুরে হাতীবান্ধার হাটখোলা বাজার থেকে মেডিকেল মোড় আসার পথে চিলাখাল নামক ব্রিজের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা খাদে পড়ে যায়। এসময় গুরুতর আহত অবস্থায় হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে অটোরিকশা যাত্রী কুয়াশা বেগম মারা যান। এ সময় আহত হয়েছেন নিহত স্বামী জাহেদুল ইসলাম ও তার শালিকা বুলবুলী (২৫)। আহতদের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
হাতীবান্ধা উপজেলা মেডিকেল অফিসার সোহেল রানা বলেন, হাসপাতালে আনার আগে অটো যাত্রীর মারা গেছেন। আহত দুজনকে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা প্রদান করা হচ্ছে।
এ বিষয় হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন,এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া
ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত
ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি
টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার
নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা
রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন
হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ
ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন
আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা
Link Copied