ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

পায়রা বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ২৪-১০-২০২৩ বিকাল ৫:২৮
ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে উপকূলীয় এলাকায় সোমবার রাত থেকেই  বৃষ্টি ও বাতাসের তীব্রতা বেড়েছে। পাশাপাশি উত্তাল হতে শুরু করেছে সমুদ্র সৈকত। পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর সতর্ক সংকেত।  পর্যটকদের নিরাপত্তার জন্য ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে বারবার সতর্ক করা হচ্ছে। নিরাপদে কুয়াকাটা ছাড়তে শুরু করছে কুয়াকাটায় আগত পর্যটকরা। কলাপাড়া উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি  কর্মসূচী ( সিপিপি) ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
 
কলাপাড়া উপজেলা সিপিপি কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান বলেন, ঘূর্ণিঝড়টি আজ ৩০০ কি:মি: দূরে অবস্থান করছে। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরো ঘনীভূত হতে পারে। তাই সব সমুদ্র  বন্দরে ৭ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
 
হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বলেন,  আমরা সব সময় পর্যটকদের নিরাপত্তা  ব্যবস্থা করে থাকি। তারা কোনভাবেই যেন সমস্যায় না পরে সেভাবে স্পষ্ট করে ঘোষণা দেওয়া আছে।
 
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের পরিদর্শক হাসনাইন পারভেজ জানান, আমরা সদা প্রস্তুত থাকি পর্যটকদের বাড়তি নিরাপত্তা দিতে৷ গতকাল সোমবার থেকে আজ মঙ্গলবার এবং আবহাওয়া পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত আমরা পর্যটকদের নিরাপত্তা দিতে মাইকিং করছি এবং তাদেরকে নিরাপদে থাকতে অনুরোধ করছি। 
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা উপজেলা পরিসদ সভা করে সকল প্রস্তুতি  নিয়েছি। সকল লোকজনকে নিরাপদে আশ্রয় কেন্দ্রে  যাওয়ার জন্য মাইকিং করেছি। 

এমএসএম / এমএসএম

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’