ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

ঘূর্নিঝড় “হামুন” কাপ্তাই হ্রদে সকল নৌ-যান চলাচল বন্ধের নির্দেশনা


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ২৫-১০-২০২৩ দুপুর ২:১০

ঘূর্নিঝড় হামুন এর প্রভাবে পার্বত্য জেলা রাঙামাটিতে সারাদিনই হালকা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বৈরি আবহাওয়ার কারনে রাঙামাটির কাপ্তাই হ্রদে যেকোনো সময় দূর্ঘটনা সংগঠিত হতে পারে এই আশঙ্কায় প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’ এর প্রভাবে জানমালের ক্ষতি এড়াতে আগামীকাল বুধবার সকাল থেকে অনিদিষ্টকালের জন্য কাপ্তাই হ্রদে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল প্রকার নৌযান চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান স্বাক্ষরিত এক জরুরী বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’ এর প্রভাবজনিত কারণে জানমালের নিরাপত্তার স্বার্থে আগামী ২৫ অক্টোবর- ২০২৩ তারিখ বুধবার ভোর হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কাপ্তাই হ্রদে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষা এবং জরুরী পরিষেবাসহ সরকারী কাজে নিয়োজিত নৌযানসমূহ এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। যেকোন জরুরি প্রয়োজনে রাঙামাটি জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে যোগাযোগের জন্য অনুরোধও জানানো হয়েছে উক্ত বিজ্ঞপ্তিতে।

এমএসএম / এমএসএম

রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক