লাকসামে শারদীয় দূর্গোৎসবের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন সম্পন্ন
এক এক করে ফুরিয়ে এলো দূর্গাপূজার উৎসবের দিনগুলো। কুমিল্লার লাকসাম উপজেলায় মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। বিকেল থেকে পৌরশহরের বিভিন্ন পূজা মন্ডপের প্রতিমাগুলো লাকসাম পাইট উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হতে থাকে। নারী-পুরুষ, যুবক-যুবতী ঢাকের তালে তালে নেচে ও গালে সিদুর মেখে আনন্দ উল্লাস করতে দেখা যায়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লাকসাম উপজেলা শাখার আয়োজনে জগন্নাথ দিঘীতে প্রতিমা বিসর্জন দেয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হাই সিদ্দীকি,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহববত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান পড়শী সাহা, লাকসাম থানার ওসি আব্দুল্লাহ আল মাহফুজ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লাকসাম উপজেলা শাখা সভাপতি ডা. সচীন্দ্র কুমার দাস, সাধারণ সম্পাদক দূর্জয় সাহা, লাকসাম পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.রফিকুল ইসলাম হিরা সহ আওয়ামীলীগ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবি লোকজন।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন লাকসাম জগন্নাথ বাড়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অরবিন্দু সাহা বিন্দু, সুবীর সাহা, প্রবীর সাহা, পার্থ রায় চৌধুরী, প্রতুল সাহা. নিমাই সাহা, সুমন সাহা, মিঠু সাহা প্রমুখ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লাকসাম উপজেলা শাখার সভাপতি ডা. সচীন্দ্র কুমার দাস জানায়, এবছব সুন্দর ভাবে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা, পৌরসভা, থানা পুলিশ প্রশাসন তৎপরতা ছিল। ওনাদেও সহযোগিতায় উপজেলার প্রত্যেক পূজা মন্ডপে শান্তিপূর্ন ভাবে শেষ হয়েছে। এবছর লাকসাম উপজেলায় সর্বমোট ৩৫টি পূজা অনুষ্ঠিত হয়েছে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ