ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

মোহাম্মদপুরে কিশোরের আত্মহত্যা


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ২৫-১০-২০২৩ দুপুর ২:৪৮
রাজধানীর মোহাম্মদপুরে এক কিশোর ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে  আত্মহত্যা করার খবর পাওয়া গেছে ওই কিশোরের নাম ইব্রাহিম (১৩) বলে জানা গেছে। 
 
২৩ অক্টোবর  বিকাল ৩.৪৫ ঘটিকা হইতে এর মধ্যবর্তী যেকোন সময় এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানান পুলিশ।  পরবর্তীতে মোহাম্মদপুর পুলিশ ঘটনা স্থান থেকে ঝুলন্ত অবস্থায় ইব্রাহিম নামে একজনের লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে বসিলা মেট্টো হাউজিং ব্লক সি এর ৩ নং রোডে। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক এস আই সফিউল আলম বলেন, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি স্যারের মধ্যেমে একটি আত্মহত্যার খবর পেলে মেট্টো হাউজিং এলাকায় যাই,সেখান থেকে একটি বাসায় ঝুলন্ত অবস্থায় কিশোরের  উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত ঘোষণা করেন ডাক্তার।প্রাথমিক সুরতহাল শেষে লাশ মর্গে পাঠিয়েছি। তিনি আরও বলেন নিহত কিশোরের পিতার নাম মোমিন,তাদের গ্রামের বাড়ি টালিপাড়া থানা,জেলা কুষ্টিয়া। নিহতরা দুই ভাই,এক ভাই গ্রামে থাকে, নিহত ছিলো বড় তিনি একটি সেলুনে কাজ করতো বলে জানা গেছে। তার বাবা ফ্লাক্সে করে,চা বিক্রি করে, মা বাসায় কাজ করে। কিন্তু কেনো এই আত্মহত্যা'র রহস্য এখনো জানা জায়নি।
 
এ বিষয় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজুর রহমান ভূঁইয়া বলেন, বসিলা এলাকায় এক কিশোরের  আত্মহত্যার খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি ওই কিশোরকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। সুরতহাল শেষে লাশ মর্গে রাখা হয়েছে। নিহতের বিষয় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার