পাইকগাছায় দূর্গোৎসব উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
খুলনার পাইকগাছায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলার সোলাদানার আমুরকাটায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার সোলাদানার আমুরকাটা সার্বজনীন পূজা উদযাপন কমিটির আয়োজনে কড়ুলিয়া নদীতে অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রিয়া বাইচের নৌকা, ২য় স্থান অর্জন করে রত্না বাইচের নৌকা, তয় স্থান অর্জন করে স্বপ্নতরী বাইচের নৌকা। প্রতিযোগিতা শেষে মন্দির প্রাঙ্গণে পূজা উদযাপন কমিটির সভাপতি এ্যাডভোকেট শিবু প্রসাদ সরকারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার প্রেম কুমার মন্ডল। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জাপার সদস্য খুলনা জেলা সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সাবেক অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, অধ্যক্ষ মিহির বরন মন্ডল, জেলা জাপার সাবেক যুগ্ন- সম্পাদক সামছুল হুদা খোকন, জেলা আ’ লীগ সদস্য তহমিনা মশিউর, সাংবাদিক কৃষ্ণ রায়, বিভাসেন্দু সরকার, পৌর জাপার সাংগঠনিক সম্পাদক গাজী মুজিবুর রহমান, পৌর
যুবসংহতির আহবায়ক আবু সাঈদ শেখ, সাবেক সভাপতি শেখ মাসুম, মীর ওসমান গনি, উপজেলা যুব সংহতির সম্পাদক আব্দুর রহিম, সেনাবাহিনীর ফুটবল কোচ দেবাশীষ সানা, পৌর যুবসংহতির আহবায়ক আবু সাঈদ শেখ, উপজেলা ছাত্র সমাজের সভাপতি তন্ময় রায়, পৌর যুবসংহতির যুগ্ন আহবায়ক খাইরুল ইসলাম, শাহরিয়ার রাসেল, মোঃ শাহিদুল গাজী, ইমরান হোসেন ও মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied