প্রতারণার দায়ে বহিস্কৃত জাহাঙ্গীর বায়রা লাইফের এমডি
প্রগতি লাইফ ইন্সুইরেন্স থেকে অনিয়ম ও দুর্নীতির দায়ে বহিস্কৃত জাহাঙ্গীর বায়রা লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিঃ ভারপ্রাপ্ত এমডি হিসেবে গত ৬ জুন যোগদান করেছে। যোগদানের পর থেকে মাসে মাসে নিয়ে যাচ্ছেন মোটা অংকের বেতন আর গ্রাহকদের টাকা লুটে খাওয়ার পরিকল্পনা করছেন বহিস্কৃত প্রতারণা মামলার আসামি দীর্ঘদিন চাকরি না পাওয়া নারী লোভী এই জাহাঙ্গীর আলম।
গ্রাহকদের অভিযোগ ও ব্যাপক অনুস্বন্ধানে জানাযায়, দীর্ঘদিন দিন থেকে বায়রা লাইফ ইন্সুইরেন্স গ্রাহকদেন বীমা দাবির টাকা দিতে পারছেনা,এ নিয়ে প্রতিদিনই গ্রাহকরা অফিসে ভীড় করছে। এদিকে ভারপ্রাপ্ত ব্যাবস্থাপনা পরিচালক হিসেবে জাহাঙ্গীর যোগদানের পর থেকে গ্রাহকদের কোন বীমাদাবীর টাকা পরিশোধ করতে পারছেনা বলে জানাযায় সংশ্লিষ্ট সুত্রে। অপরদিকে তিনি মাসে প্রায় ৪/৫ লক্ষ টাকা বেতন নিচ্ছেন, বিপরীতে বায়রা লাইফের কোন ব্যাসায়িক অর্জন নেই। গ্রাহকদের শেষ সম্ভাবনা ও লুটপাট করে খাওয়ার পরিকল্পনা করছেন। এতে করে গ্রাহকদের বীমা দাবির টাকা পাওয়ার সম্ভাবনা আরো ক্ষীণ হচ্ছে।
আরো জানাযায়, আইডিআরএ’র কাছে কয়েক হাজার অভিযোগ জমা পেড়েছে। জমানো টাকা ফিরে পেতে প্রতিদিনই তারা আইডিআরএ অফিসে ভিড় করছেন। পলিসির মেয়াদ শেষ হলেও বছরের পর বছর গ্রাহকের টাকা পরিশোধ করছেনা। দেশের বিভিন্ন জেলা থেকে বীমা গ্রহীতা অধিক সংখ্যায় লিখিত অভিযোগ দাখিল করছেন এবং মৌখিকভাবে কর্তৃপক্ষের কর্মকর্তাদের অবহিত করছেন বলে
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ), বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) ও গ্রাহকদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
এদিকে এমডি জাহাঙ্গীর আলমের ব্যাপারে খোঁজ নিয়ে জানাযায়,তিনি পরিবারিক জীবনে ৩/৪ বিয়ে করার পরও তার বিরুদ্ধে একাধিক নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। এছাড়াও জাহাঙ্গীর প্রগতি লাইফ ইন্সুইরেন্স কোম্পানীতে থাকা কালীন দুর্নীতির মাধ্যমে প্রায় ৫/৬ কোটি টাকা আত্মসাৎ করেন। তিনি প্রগতি লাইফ ইন্সুইরেন্সে হাজার - হাজার ভুয়া পলিসির বিপরীতে কোম্পানির কোটি টাকা আত্মসাতের দায়ে তাকে বহিষ্কার করা হয়।
এসব প্রতারণা ও অনিয়ম দুর্নীতি দায়ে দীর্ঘদিন চাকরি ছাড়া ঘুরে বেড়াচ্ছেন। পরে বিভিন্ন সিন্ডিকেটকে হাত করে অবৈধভাবে ভারপ্রাপ্ত এমডি হিসেবে যোগদান করে,ভারমুক্ত হওয়ার তদবির চালিয়ে যাচ্ছেন। এদিকে গ্রাহকদের বীমা দাবির টাকা দিতে না পারার দায়ে ডুবতে থাকা বায়রা লাইফ ইন্সুইরেন্স কোম্পানীকে গত কয়েকমাসে জাহাঙ্গীর ডুবিয়ে দিয়েছেন বলে সুত্রে জানাযায়।
এসব বিষয়ে জাহাঙ্গীর আলমকে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি। জাহাঙ্গীরের অভিযোগের ব্যাপারে জানতে চাইলে বায়রা লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিঃ চেয়ারম্যান মফিজুর রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে বন্ধ পাওয়া যায়। পরে খোঁজ নিয়ে জানাযায় চেয়ারম্যান দেশের বাইরে রয়েছেন।
এমএসএম / এমএসএম
সুন্দরবনে জেলেবহরে দস্যুদের হানা: ট্রলারসহ শরণখোলার ৫ জেলে অপহৃত
বিলাইছড়িতে লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত
মনপুরায় মেঘনার এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা
সুবর্ণচরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
বাকেরগঞ্জে সরকারের ১৮০ দিনের উন্নয়ন কার্যক্রম তুলে ধরলেন এমপি আবুল হোসেন খান
আত্রাইয়ে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম রেজু
দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ
ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে সার ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা
জীবন ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা: কর্মচারীর সংবাদ সম্মেলন
গজারিয়ায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের উদ্বোধন
শ্যামনগরে মিথ্যা মামলা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
পার্বত্য অঞ্চলের বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদে পরিনত করতে হবেঃ মীর হেলাল উদ্দীন এমপি
যশোরে পৃথক অভিযানে ১৯ কেজি গাঁজাসহ পাঁচজন আটক
Link Copied