ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবেঃ আনিছুর রহমান


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ২৫-১০-২০২৩ দুপুর ৪:৩৬

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, নির্বাচন কমিশন বা নির্বাচনী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাসহ অন্যান্য যারা আছেন- তাদের কিন্তু দায়িত্ব নয় যে ভোটার আনা। ভোটার আনার দায়িত্ব হলো যারা ভোট করেন, সেই প্রার্থী এবং যারা রাজনৈতিক দল থেকে মনোনয়ন পেয়েছেন তাদের দায়িত্ব বা যিনি স্বতন্ত্র প্রার্থী তার দায়িত্ব। আমাদের দায়িত্ব পরিবেশ সৃষ্টি করে দেওয়া। আমাদের যে কর্মকাণ্ড, এতে কোনো ব্যত্যয় হবে না। আজ বুধবার (২৫ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমিতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে।ইসি আনিছুর রহমান বলেন, সবদলকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য নির্বাচন কমিশনের নিবন্ধিত ৪৪টি দলকেই আমন্ত্রণ জানিয়েছি। তাদের সঙ্গে আমরা সংলাপ করেছি। কেউ কেউ আমাদের আহ্বানে সাড়া দেয়নি। তাদেরকে আমরা আবারও আহ্বান জানিয়েছি। তিনি বলেন, সর্বশেষ গত এপ্রিল মাসেও প্রধান নির্বাচন কমিশনারের সাক্ষরে চিঠিগুলো গিয়েছিল। রাজনৈতিক বিষয় আমরা সমাধান করতে পারব না বা এটি আমাদের ম্যান্ডেটও নয়। আমরা নির্বাচনী পরিবেশ সৃষ্টি করব। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোরও দায়বদ্ধতা আছে। বিধিবিধানে আছে নির্বাচনে অংশগ্রহণ না করলে কী হবে না হবে- এগুলো ওনারা ভালো করে জানেন। আমরা চাই ভোটার আসুক। ভোটাররা যদি আসেন, তাহলে সেটিকে অবশ্যই অংশগ্রহণমূলক নির্বাচন বলতে হবে। ভোটার উপস্থিতি বেশি হয়, তাহলে আমি অবশ্যই সেটাকে অংশগ্রহণমূলক বলব। আমরা আশায় বুক বেধে আছি হয়তো সবাই নির্বাচনে আসবে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই উল্লেখ করে আনিছুর রহমান বলেন, সহসায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচনের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জিয়াউল হক মীর এবং জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

পিরোজপুরে ঘুরতে এসে কলেজছাত্রের মৃত্যু

সাপের কামড়ে নিজেই হাসপাতালে ওঝা

চরফ্যাশনে বিধবাকে পিটিয়ে হাত-বুকের হাড় ভাঙার অভিযোগ, আ.লীগ নেতাসহ গ্রেফতার ৩

বন্যায় খাগড়াছড়ির মৎস্যখাতে আড়াই কোটি টাকার ক্ষতি, বিপাকে ৩৪৫ মাছচাষি

প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ায় চীনা যুবক, ইসলাম গ্রহণ শেষে বিয়ে

বাগেরহাট শহরের গাজী সাহেবের দরগাহ’র বেদখল হওয়া সরকারী খাস খতিয়ানভুক্ত সম্পত্তি উদ্ধারের দাবীতে মানববন্ধন

বন্যায় ধানহানি, ঋণের চাপ ও গ্রেপ্তার আতঙ্কে জেলের মৃত্যুর অভিযোগ

ধর্ষণ মামলায় ময়মনসিংহের অলক মৌলভীবাজারে গ্রেফতার

২৪ ঘণ্টার ব্যবধানে দুই সন্তানের মৃত্যু, বাবাও জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

ট্রাকের ধাক্কায় উল্টে গেল সিএনজি, বিএনপি নেত্রী আহত

বরগুনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা

রংপুর-কাকিনা সড়কে ধস, ঝুঁকি নিয়ে চলাচল

মেঘনায় গোসলে নেমে নিখোঁজ কিশোর