ফুলছড়িতে শিক্ষা উন্নয়ন কমিটির সভা
গাইবান্ধার ফুলছড়িতে জিইউকে পরিচালিত উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) বেসরকারি সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) আয়োজনে স্বপ্ন প্রকল্পের আওতায় নেটস্ বাংলাদেশ এর সহযোগিতায় সংস্থাটির উদাখালী অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
ফুলছড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. বেলাল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মো. মিজানুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাজ্জাদুর রহমান ও জাহাঙ্গীর আলম, গজারিয়া ইউপি চেয়ারম্যান খোরশেদ আলী খাঁন, কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান সোহেল রানা শালু, প্রধান শিক্ষক শামসুজ্জোহা বাবলু, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, গণ উন্নয়ন কেন্দ্রের স্বপ্ন প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর আব্দুল জলিল প্রমুখ।
সভায় কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান সোহেল রানা শালুকে সভাপতি নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট জিইউকে পরিচালিত ফুলছড়ি উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটি গঠন করা হয়। এই কমিটি বেসরকারি সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের স্বপ্ন প্রকল্পের আওতায় শিক্ষা সহায়ক হিসেবে প্রকল্পভূক্ত কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে কাজ করবে।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর