অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করলেন মাগুরার ডিসি
"এক পেট আহার অত:পর হাসি" কর্মসূচির বর্ষপূর্তি উপলক্ষে অসহায় ও দু:স্থদের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করেন সেবক ফাউন্ডেশন নুতন বাজার মাগুরা সংগঠনের আজীবন উপদেষ্টা, মাগুরা জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবু নাসের বেগ। ২৫অক্টবর (বুধবার) দুপুরে মাগুরা শালিখা উপজেলা মুক্ত মঞ্চ প্রাঙ্গনে নিজ হাতে প্রায় ২০০ জন অসহায় ও দু:স্থদের মাঝে খাবার বিতরণ করেন মাগুরার জেলা প্রশাসক।
উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক মহোদয় বলেন যে, এ উদ্যোগ নি:সন্দেহে একটি প্রশংসনীয় মানবিক উদ্যোগ। তিনি সমাজের স্বচ্ছল মানুষদের এমন উদ্যোগে অবদান রাখার মাধ্যমে অসহায়, দু:স্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এগিয়ে আসার জন্য উদাত্ত আহবান জানান। জেলা প্রশাসক এমন উদ্যোগের জন্য আয়োজকদের সাধুবাদ জানান এবং এধরনের মানবিক উদ্যোগে সবসময় জেলা প্রশাসনের সহযোগিতার হাত বাড়িয়ে দেবার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা হরে কৃষ্ণ অধিকারী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এড. কামাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) উম্মে তহমিনা মিতু, থানা অফিসার ইনচার্জ মো: মোশাররফ হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বক্কার মাষ্টার, মুক্তি যোদ্ধা ও প্রবীন সাংবাদিক সরদার ফারুক আহমেদ, ভাইস চেয়ারম্যান মো: রেজাউল বিশ্বাস ও মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
Link Copied