ঘূর্ণিঝড় হামুন আঘাতে লণ্ডভণ্ড বাঁশখালী নিহত-১
ঘূর্ণিঝড় হামুন আঘাতে পুরো বাঁশখালী লণ্ডভণ্ড ও সরল গ্রামের কবির আহমেদ এর স্ত্রী (৭০) উর্ধ্বে বয়সী ১ মহিলা নিহত হয়েছে, এতে প্রায় ৫-৭ হাজার অধিক বসতঘর ও দোকান পার্ট তছনছ হয়ে যাওয়াতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
২৪ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ টার দিকে ঘূর্ণিঝড় হামুন এর প্রভাবে প্রবল বাতাস শুরু হয়, এতে মুহূর্তেই গাছগাছালি ও বসতঘর লণ্ডভণ্ড হয়ে পড়েছে। উপজেলার পুঁইছড়ি, ছনুয়া,শেখেরখীল, চাম্বল, গণ্ডামারা, শীলকূপ, সরল, জলদি,পৌরসভা, বাহারচড়া, খানখানাবাদ, বৈলছড়ী, কালীপুর, সাধনপুর, পুকুরিয়াসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ঘূর্ণিঝড় হামুন এর প্রভাবে প্রবল বাতাসে প্রতিটি এলাকাতে অনেক বসতঘর তছনছ হয়ে যাওয়াতে ব্যাপক ক্ষয়ক্ষতির দৃশ্য।
ছনুয়া উপকূলীয় পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ারুল আজিম সাঈফী বলেন, ঘূর্ণিঝড় হামুন এর প্রভাবে প্রবল বাতাসের গতিবেগ যেনো ১৯৯৭ সনের বাতাসের গতিবেগকে হার মানিয়েছে, জীবনের কষ্টে গড়া পাবলিক লাইব্রেরির পুরো টিনের ছাউনি মুহূর্তে দুমড়ে মুচড়ে নিয়ে গেছে। এতে অন্তত ৫/৬ লক্ষাধিক টাকা ক্ষতি হয়ে গেছে। এছাড়াও ছনুয়া এলাকায় অনেক মানুষের বসতঘরও তছনছ হয়ে দিয়েছে। গণ্ডামারা ইউপি চেয়ারম্যান প্যানেল-১ মোঃ ওসমান গণী বলেন, ঘূর্ণিঝড় হামুন তাণ্ডবে গণ্ডামারা -বড়ঘোনায় অন্তত ৫ শতাধিক বসতঘর ক্ষয়ক্ষতি হয়েছে।
শেখেরখীল ইউপি চেয়ারম্যান মাওলানা মোর্শেদুল ইসলাম ফারুকী জানান, প্রচণ্ড বাতাসে প্রায় ৫ শতাধিক বসতঘর তছনছ হয়ে গেছে, এবং ৫ হাজারের অধিক গাছ উপড়ে পড়ে গেছে। রাতে হঠাৎ করে বাতাসের গতিবেগ বৃদ্ধি পাওয়ায় পুরো বাঁশখালীতে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে। এছাড়াও কালীপুরে অন্তত অর্ধশতাধিক বসতঘর ক্ষয়ক্ষতি হয়েছে, তাছাড়া কালীপুরের ভাষাইন্যার দোকান ও পৌরসভার অলি মিয়ার দোকান এবং সাধনপরের বাণীগ্রাম এলাকায় প্রধান সড়কের উপর গাছ পড়ে দীর্ঘ ১২/১৪ ঘন্টা যাবৎ যানচলাচল বন্ধ ছিলো। একই ভাবে খানখানাবাদ, বাহারচড়ার রত্নপুর এবং ইলশাসহ বিভিন্ন একই ভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান খানখানাবাদ ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার। সরল ইউনিয়নে একজন নিহত হয়েছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে।
এবিষয়ে পল্লী বিদ্যুৎ বাঁশখালী ডিজিএম রীশু কুমার ঘোষ জানান, ঘূর্ণিঝড়ের হামুন এর প্রভাবে প্রবল বাতাসে ৩৩ হাজার বিদ্যুৎ লাইনে প্রায় ৫০ টি খুঁটি উপড়ে পড়েছে,তন্মধ্যে প্রায় ৬ টি খুঁটি ভেঙে গেছে, এবং ১১ হাজার লাইনের প্রায় ৩০-৩৫ টি খুঁটি উপড়ে ফেলেছে, অনেক গুলো খুঁটি কেবিসহ পড়ে যাওয়ার তথ্য প্রাথমিক ভাবে আমরা পেয়েছি। এতে প্রায় ৪০-৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, এটা প্রাথমিক তথ্য, ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বেশি হতে পারে বলে ধারণা। যেহেতু ছনুয়া, নাপোড়া, শেখেরখীল, গণ্ডামারা, সরল, বৈলছড়ী এবং জলদি পৌরসভার বিভিন্ন এলাকায় ৩-৪ শতাধিক গাছ পড়ে এই পর্যন্ত অন্তত ১৩০ টি স্পটে বিদ্যুৎ লাইনের তার ছিড়ে তছনছ হয়ে তথ্য পেয়েছি। এইসব মিলিয়ে আরো বেশি ক্ষতির সম্ভাবনা আছে বলেও জানান ডিজিএম।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি