মধুপুরে কৃষিমন্ত্রী
আন্দোলনের নামে বিএনপি অস্থিতিশীর পরিস্থিতি সৃষ্টি করলে সমুচিত জবাব দেওয়া হবে
বিএনপি ২৮ তারিখ নিয়ে যতই হুমকি দিক। দেশ অচল করবে। দেশ থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করবে। অস্থিতিশীর পরিস্থিতি সৃষ্টি করবে। তারা কোনভাবেই তা পারবে না। আইনশৃঙ্খলা বাহিনী খুবই সুশৃঙ্খল। তারা এর জবাব দেবে। প্রতিহত করবে। এখন যদি তারা আবার ২৮ অক্টোবর বিশৃঙ্খলা করে তাহলে সমুচিত জবাব দেওয়া হবে।
তারা ৯১-৯৬ পর্যন্ত সার দিতে পারেনি। সার চাইতে গিয়ে মানুষকে জীবন দিতে হয়েছে এমন মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি।২৬ অক্টোরব বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের মধুপুরে ‘বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালী করণ প্রকল্পের আঞ্চলিক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জাবাবে তিনি এসব কথা বলেন।কৃষিমন্ত্রী বলেন, আমরা রাজনৈতিক দল হিসেবে নীরব ভূমিকা পালন করবো না। তারা দেশকে অস্থিতীশীল করার জন্য যদি গাড়ীতে আগুন দেয়, আবার বিদ্যুতের লাইন কাটে, রেল লাইন উপড়ে ফেলে তাহলে সমুচিত জবাব দেবে এদেশের মানুষ। তিনি আরো বলেন, নির্বাচনে কারা আসলো না আসলো তা কোন বিষয় নয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বিএনপির শুভ বুদ্ধির উদয় হবে। বিএনপি নির্বাচনে আসবে। আসতেই হবে।
মন্ত্রী খাদ্য ঘাটতি বিষয়ে বলেন, এক সময় দেশের খাদ্যের ঘাটতি পূরণের জন্য আমরা ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরে বেড়াতাম। এখন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমরা দানা জাতীয় খাদ্য চাল গম ভুট্টায় অনেক সফলতা পেয়েছি। এখন সবজি, ফলমুল, আলু, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছি। প্রতি বছর আমাদের ২২ থেকে ২৫ হাজার কোটি টাকার ভোজ্য তেল আমদানি করতে হয়। বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা বিদেশ চলে যায়। শেখ হাসিনার নেতৃত্বে তেল ফসল উৎপাদন বাড়ানো এবং বিদেশের নির্ভরশীলতা কমানোর জন্য চেষ্টা করছি। আগামী তিন বছরের মধ্যে ৫০ ভাগে নামিয়ে আনার জন্য কাজ করছে কৃষি বিজ্ঞানীরা। আমরা ইতোমধ্যেই ভোজ্যতেলের জন্য ২৫ ভাগ এলাকা বৃদ্ধি করেছি।
তিনি আরো বলেন, স্বল্প আয়ুষ্কাল ও উচ্চ ফলনশীল ধান ও সরিষা আবাদ করে উৎপাদন বৃদ্ধি ও প্রতিযোগিতায় অন্য ফসলের সাথে টিকে থাকার জন্য কাজ করে যাচ্ছেন কৃষি বিজ্ঞানীরা। এই ধারা অব্যাহত থাকলে আমরা আনদানী নির্ভরতা কমিয়ে আনতে পারবো।টাঙ্গাইলের মধুপুর অডিটোরিয়াম হলরুমে আয়োজিত 'ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের বিনা কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও জনপ্রিয় জাতসমূহ সম্প্রসারণ এবং বিদ্যমান শস্যবিন্যাসে তেল ফসলের অন্তর্ভুক্তিকরণ’ শীর্ষক আঞ্চলিক কর্মশালা ২০২৩-২৪ এ প্রধান অতিথি হিসেবে কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি । কৃষি মন্ত্রনালয়ের সচিব ওয়াহিদা আক্তার এর সভাপতিত্বে এসময় সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপি, বিএআরসি নির্বাহী চেয়ারম্যান ড. মোহাম্মদ বখতিয়ার, বিএডিসির চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাজ্জাদ, ডিএই’র মহাপরিচালক কৃষিবিদ ড. বাদল চন্দ্র বিশ্বাস, বাকৃবি’র কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. আবু হাদি নূর আলী খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শরফুদ্দিন আহম্মদ, ইউএনও শামীমা ইয়াসমীন, মেয়র সিদ্দিক হোসেন খান, বিনা’র বোর্ড সদস্য মীর ফারুক আহমাদ।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইমলাম । কর্মশালায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বিনা’র কর্মকর্তা, কর্মচারী, কৃষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ
ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার।
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড
১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ
জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা
বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার
বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে
তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন
তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট
নানা আয়োজনে কুড়িগ্রামে ৭১টিভির জন্মদিন পালন
Link Copied