ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ভিক্ষুকদের পুনর্বাসনের লক্ষ্যে বিনামূল্যে উপকরণ সহায়তা প্রদান


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৬-১০-২০২৩ দুপুর ৪:১৩

ঠাকুরগাঁওয়ে ভিক্ষুকদের পুনর্বাসনের লক্ষ্যে বিনামূল্যে উপকরণ সহায়তা প্রদান করা হয়। বুধবার বিকেলে সদর উপজেলা পরিষদ চত্ত¡রে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
ভিক্ষুক পূনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচীর আওতায় সদর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের বাস্তবায়নে ১২ ভিক্ষুকদের মাঝে উপকরণ হিসেবে অটো চার্জার ভ্যানগাড়ি ও দোকান বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বেলায়েত হোসেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো: শরিফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: আব্দুর রশিদ, নারগুন ইউপি চেয়ারম্যান মো: সেরেকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এ সময় সদর উপজেলার ১২ জন ভিক্ষুকের মাঝে উপকরণ হিসেবে বিনামূল্যে অটো চার্জার ভ্যান গাড়ি ও দোকান বিতরণ করা হয়। অটো চার্জার ভ্যান গাড়িপ্রাপ্ত ৯ জন সুবিধাভোগীরা হলেন, মোছা: খুরশেদ বেগম, মোছা: সুফিয়া খাতুন, সারদা বেওয়া, মো: নফিল উদ্দিন, সমিলা রানী, জতিন্দ্র নাথ রায়, মো: দবির, ফাতেমা ঋষি, সুরেশ চন্দ্র বর্মন। দোকানপ্রাপ্ত ৩ জন হলেন মো: হারুন অর রশীদ,  নুর নেহার ও মোছা: মহচনা বেগম। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত