ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সাধারণ সভা


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ২৬-১০-২০২৩ বিকাল ৫:১০

যশোরের অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সাধারণ সভা থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য- মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণ করে কঠোর হস্তে দমন করা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকান্ড গতিশীল করা, নওয়াপাড়া নদীবন্দর এলাকায় ভৈরব নদ দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা, মাছের ঘেরে পোল্ট্রির বিষ্ঠা ব্যবহার বন্ধ করা, বাল্যবিবাহ বন্ধে জনসচেতনতা বৃদ্ধি করা, মহাসড়কে যানজট নিরসনে ওয়েব্রীজ কর্তৃপক্ষকে দায়িত্বশীল হওয়া, আবাসিক হোটেল ও বাজারগুলোতে মনিটরিং ব্যবস্থা জোরদার করা, রেলবস্তিতে অস্ত্র ও মাদকদ্রব্য সরবরাহকারীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, মিনারা পারভীন,নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল হামিদ মোল্যা, শিক্ষক সুনীল দাস,নওয়াপাড়া প্রেসক্যুলাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তাজ, নওয়াপাড়া পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান মোল্যা, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, নবাগত সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল হক, অভয়নগর থানার প্রতিনিধি, ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন, বিকাশ রায় কপিল, সানা আব্দুল মান্নান, হাফিজুর রহমান, অ্যাড. নাসির উদ্দিন, জহুরুল হক, শেখ আবুল কাশেম প্রমুখ।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন