ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

প্রায় ৫০ কোটি টাকা মূল্যের ১০ তলা ভবন সহ ৩১ শতক সরকারি জমি উদ্ধার


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ২৬-১০-২০২৩ বিকাল ৫:৩৩

ঢাকা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ডেমরা থানার ডগার মৌজার এস এ দাগ নং ১২৮৩ ভুক্ত জায়গায় অবৈধভাবে নির্মিত ১০ তলা ভবনসহ ৩১ শতক জমি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। এই বিষয়ে
ঢাকা জেলার  জেলা প্রশাসক মোঃ আনিসুর রহমান -এর নির্দেশনা এবং  অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শিবলী সাদিকের সার্বিক তত্ত্বাবধানে  বৃহস্হপতিবার ২৬ অক্টোবর ২০২৩ তারিখ  সিনিয়র সহকারী কমিশনার ফারজানা আক্তার অভিযান পরিচালনা করে বাংলাদেশ গেজেট অতিরিক্ত সংখ্যা ০২ মে ২০১২ তারিখ প্রকাশিত 'ক' তালিকা  গেজেটের পৃষ্ঠা নং- ৩৫১৮৫, ক্রমিক নম্বর - ৮২ ভুক্ত ডেমরা থানার ভিপি  ৯৬৪/ ১৯৬৭ কেসভুক্ত পাড়া ডগার মৌজার এস এ দাগ নং-১২৮৩ ভুক্ত জায়গায় অবৈধভাবে নির্মিত ১০তলা ভবনসহ ৩১ শতক জমি উদ্ধার করেন। এসময়  ঢাকা জেলা প্রশাসনের পক্ষে সরকারি দখল সংক্রান্ত সাইনবোর্ড স্থাপন করা হয়। অভিযান পরিচালনার সময় ডেমরা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ( ভূমি),  মতিঝিল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ( ভূমি), রাজস্ব সার্কেলের কানুনগো,  সার্ভেয়ার, তহসিলদারসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ঢাকা  জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করা হলে জেলা প্রশাসক মোঃ আনিসুর রহমান বলেন, জেলা প্রশাসন ঢাকার চলমান 'ক' তালিকাভুক্ত  সরকারি সম্পত্তি উদ্ধার অভিযানের অংশ হিসেবে আজ ডেমরায় অভিযান পরিচালনা করা হয়, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয় সরকারি সকল জমি অবৈধ দখল হতে উদ্ধারের কাজ চলমান থাকবে। 

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার