ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

ফিলিস্তিন ইসরাইলের ইস্যুতে পশ্চিমাদের দুমুখো আচরণ -মুফতি ফয়জুল্লাহ


রাঙ্গুনিয়া প্রতিনিধি  photo রাঙ্গুনিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১০-২০২৩ বিকাল ৫:৪২
 ফিলিস্তিনের ইস্যুতে পশ্চিমাদের দুমুখো আচরণ দেখেছে বিশ্ব বলেছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ। 
 
তিনি বলেন, ফিলিস্তিনের গাজা নগরী মুসলমানদের রক্তে রঞ্জিত। তাদের খাদ্য, পানি, চিকিৎসা বন্ধ করে দেয়া হয়েছে। পৃথিবীর দুইশো কোটি মুসলমান রয়েছে। আমাদের অস্ত্র নেই, পারমাণবিক বোমা নেই। কিন্তু দুইশো কোটি মুসলমানের চারশো কোটি হাত রয়েছে। আমরা এই হাত দিয়ে ইহুদি-বেঈমান-মোনাফেকদের মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছি।" 
 
রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা মেহেরিয়া মঈনুল ইসলাম মাদ্রাসার দুইদিন ব্যাপী বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 
বুধবার (২৫ অক্টোবর) মাদ্রাসা প্রাঙ্গণে বার্ষিক সভায় মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ আনাচ মাদানীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ। 
 
মাওলানা দিলদার বিন কাশেমের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক ছিলেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা। ধর্মীয় আলোচনা করেন মুফতী মাহমুদুল হাসান বাবুনগরী, মাওলানা আজিজুল হক আল মাদানী, মাওলানা আব্দুল হক হক্কানী, মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী, মাওলানা সাব্বির আহমদ, মাওলানা শামসুদ্দিন আফতাব, মুফতী মিজানুর রহমান বোখারী। 
 
এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল ইসলাম সরফী, মোহাম্মাদ জমির, মাওলানা আবুল বয়ান প্রমুখ।

এমএসএম / এমএসএম

বারহাট্টায় তাপ ছড়াচ্ছে সবজির দাম, কাঁচা মরিচের ট্রিপল সেঞ্চুরি

রায়গঞ্জে ইলিয়াস হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ও লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার মজুত: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

লোহাগড়ার জয়পুরে পাট পরিবহনে চরম ভোগান্তি, বখাটেদের উৎপাতের অভিযোগে বিপাকে কৃষক

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

কোনাবাড়ীতে একাধিক উন্নয়নকাজের উদ্বোধন করলেন গাজীপুর সিটি প্রশাসক

ঘোড়াঘাটে খালের পানি থেকে ৩০পিচ ইয়াবা উদ্ধার

কুড়িগ্রামে মহাস্থান রেজিমেন্টের ৩২ বি এন সি সি ব্যাটালিয়ান প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

আটোয়ারির খাল খনন প্রকল্পের অর্থ হরিলুট, তদন্তে প্রমাণিত

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার চেষ্টার অভিযোগে স্ত্রী আটক

হবিগঞ্জে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে স্মারকলিপি

কুড়িগ্রামে দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় ৯ উপজেলায় একযোগে সাঁড়াশি অভিযান, বিপুল অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

ঘিওরে নৌকার হাট জমজমাট ব্যস্ত নৌকা শিল্পে সাথে জড়িত কারিগররা