পলিনেট হাউজে শাক-সবজি চাষ
জলবায়ু পরিবর্তনে কৃষক ফসল উৎপাদনে নানা ঝুঁকি মোকাবেলা করে কৃষক তাদের আশানুরুপ ফসল ঘরে তুলতে না পারায় ক্ষতির মুখে পরতে হচ্ছে। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে পলিনেট হাউজ। এই পদ্ধতির মাধ্যমে সুস্থ্য-সবল ও বিষমুক্ত নানা রকম শাক-সবজি উৎপাদন করছেন উপজেলার কৃষকরা। বীজতলার পরিবর্তে পলিনেট হাউজের তৈরী চারা ব্যবহার করে লাভবান হচ্ছেন। জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষি বিজ্ঞানের উদ্ভাবন ‘পলিনেট হাউস’ মাধ্যমে কৃষক যেকোন মৌসুমের ফসল উৎপাদন করতে পারছেন।
উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়া গ্রামের ইয়াহিয়া মন্ডল বাবু প্রায় ১২ লক্ষ টাকা ব্যয়ে ১’বিঘা জমিতে পলিনেট হাউজ করেন। বাবু বলেন, প্রথমে সবজি চাষ করলেও এখন শুধু উন্নতমানে দেশী-বিদেশী সবজির চারা উৎপাদন করছি। আমার পলিনেটে উৎপাদিত চারা এলাকার কৃষকরা তাদের জমিতে রোপন করছে এবং লাভবান হচ্ছে। ক্যাপসিকাপ টমেটো ব্রোকলী স্কোয়াশ স্ট্রবেরী মেলন শসা ফুলকপি বাঁধাকপি ব্রাসেসলস লেটুসসহ বিভিন্ন শাক-সবজির চারা তৈরী করছি। এ পদ্ধতিতে শাক সবজি চাষে ব্যাপক লাভবানে আশাবাদী এখানকার কৃষকরা।উপজেলার রতনপুর গ্রামের মাদ্রাসা শিক্ষক মিরাজুল ইসলাম আকুল বলেন, সবজি চাষের জন্য আগে বীজতলায় চারা উৎপাদন করতান এখন এই হাউজের চারা ব্যবহার করছি। আমার ন্যায় অনেক কৃষকই বাবুর পলিহাউজের চারা তাদের জমিতে ব্যবহার করে সুফল পাচ্ছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ লুৎফর রহমান বলেন, কৃষির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে নিত্য নতুন গবেষণা করছে কৃষি বিভাগ। পলিনেট হাউসের মাধ্যমে শীতকালের সবজি গ্রীষ্মকালে এবং গ্রীষ্মকালের সবজিও শীতকালে সহজে চাষা করা যায়। পলিহাউজের কারনে ভারীবৃষ্টি তীব্র দাবদাহ কীটপতঙ্গ ও ভাইরাসজনিত রোগ প্রতিকূল পরিস্থিতিতেও নিরাপদ উপায়ে সবজি চাষ করা সম্ভব।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied