ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফুলছড়ির চরাঞ্চলে অপরাধ নিরোধে পুলিশের সচেতনতা মূলক সভা


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২৬-১০-২০২৩ বিকাল ৫:৫৪

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে মাদক, জঙ্গী, সন্ত্রাসবাদ ও অন্যান্য সামাজিক অপরাধ নিরোধ কল্পে জেলা পুলিশের আয়োজনে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে দুর্গম চরাঞ্চলের এরেন্ডাবাড়ি ইউনিয়নের জিগাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ ইবনে মিজান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার বি-সার্কেল আব্দুল্লাহ আল মামুন। এরেন্ডাবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান আকন্দের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রজব আলী, ফজলুপুর ইউপি চেয়ারম্যান আনছার আলী মন্ডল, ইউপি সদস্য নুরুল ইসলাম, ইউপি সদস্য হাফিজুর রহমান, সাইদুর রহমান, শাহ জামাল, মমিনুল ইসলাম, আব্দুর রশিদ, ছানোয়ার হোসেন বাদশা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক  ফরহাদ হোসেন, আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী মন্ডল, শিক্ষক আ.ম বজলুর রশিদ প্রমুখ। সভায় বক্তারা মাদক, জঙ্গী, সন্ত্রাসবাদ ও অন্যান্য সামাজিক অপরাধের উদ্ভব, বিস্তার, শাস্তি, সামাজিক বিশৃঙ্খলা, পারিবারিক অশান্তিসহ নানাদিক তুলে ধরেন। মাদক, জঙ্গী ও সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ সরকারের জিরো টলারেন্সের কথা উল্লেখ করে সামাজিক শৃঙ্খলা বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান। এসময় স্থানীয়রা চরাঞ্চলের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানান।

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা