ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

প্রোটিয়াদের বিপক্ষে ব্যাটিংয়ে পাকিস্তান, দুই দলে দুই পরিবর্তন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-১০-২০২৩ দুপুর ৩:৫

সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ কার্যত জয়ের বিকল্প নেই বাবর আজমদের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। চেন্নাইয়ের এমন চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় মাঠে নামবে দু’দল। 

বিশ্বকাপের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে দুই দলের একাদশে আছে দুটি করে পরিবর্তন। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা দুই ম্যাচ পর দলে ফিরেছেন। অধিনায়ককে জায়গা দিতে বাদ পড়েছেন রিজা হ্যান্ড্রিকস। এছাড়া তারকা পেসার কাগিসো রাবাদার জায়গায় বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দলে নেওয়া হয়েছে তাবরাইজ শামসিকে। 

অন্যদিকে, অসুস্থতার কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা হচ্ছে না পাক পেসার হাসান আলীর। তার জায়গায় আজ দলে নেওয়া হয়েছে আরেক পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে। এছাড়া ওসামা মীরের জায়গায় ফিরেছেন মোহাম্মদ নেওয়াজ।

বিশ্বকাপে এখন পর্যন্ত যে চার ম্যাচে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা, সবগুলোতে আগে ব্যাটিং করে তিনশ’র বেশি রান করেছে তারা। বিশ্বকাপের প্রথম দল হিসেবে এক আসরে তিনবার ৩৫০-এর বেশি রান করার রেকর্ডও তাদের। দারুণ ফর্মে দলটির ব্যাটাররা। এখন পর্যন্ত সর্বোচ্চ ৬টি সেঞ্চুরি হাঁকিয়েছে আফ্রিকান ব্যাটাররা। এরমধ্যে ৩টি সেঞ্চুরিতে ৪০৭ রান নিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় শীর্ষে কুইন্টন ডি কক।

তবে যে একটি ম্যাচে হোঁচট খেয়েছে প্রোটিয়ারা, নেদারল্যান্ডসের বিপক্ষে পরে ব্যাটিং করে ব্যর্থ হয়েছে। আর তাই টস জিতে প্রত্যাশিতভাবেই প্রোটিয়াদের বিপক্ষে ব্যাটিং বেছে নিয়েছে পাকিস্তান। 

পাকিস্তানের  একাদশ

আব্দুল্লাহ শফিক, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হারিস রউফ।

দক্ষিণ আফ্রিকা একাদশ

কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডের ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজি, কেশভ মহারাজ, তাবরাইজ শামসি ও লুঙ্গি এনগিডি।

এমএসএম / এমএসএম

আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ, আলোচনায় ত্রিদেশীয় সিরিজও

বাংলাদেশের বিপক্ষে আরও টেস্ট খেলার কথা বললেন ক্যারি

প্রথমবার এসিসির সভাতে তামিম, পেলেন যে দায়িত্ব

তুর্কি ক্লাবের হয়ে প্রথমবার শুরুর একাদশে নেমেই সালাহর জোড়া গোল

বার্সেলোনার উড়ন্ত শুরু, অভিষেকেই জাত চেনালেন দুই নতুন তারকা

অক্টোবরেই বাংলাদেশের সাথে খেলতে চায় ব্রাজিল!

নিজ দলের ভক্তরাই দুয়ো দিলেন আলভারেজকে, মাঠ ছাড়লেন একা

টিভিতে আজকের খেলা (২৪ আগস্ট, ২০২৬)

তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর

এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি

মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক

আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী