ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

মহাসড়কে পোশাক শ্রমিকদের অবস্থান, দাবী আদায় না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২৮-১০-২০২৩ দুপুর ১:২০
এক দিন বন্ধ থাকার পর আজও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক শ্রকিমরা। দ্রব‌্যমুল্যের উর্ধগ‌তির সাথে  তাল মি‌লিয়ে বেতন বৃ‌দ্ধির দাবীতে এ আন্দোলন করছে শ্রমিকরা । দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা পোশাক শ্রমিকদের। 
 
টানা পঞ্চম দিনের মতো বিক্ষিপ্তভাবে গাজীপুরের  চন্দ্রা ত্রিমোড় থেকে ভোগড়া বাইপাস পর্যন্ত মহাসড়কে অবস্থান করছে বিক্ষোভকারী পোশাক শ্রমিকরা । মহাসড়কের পাশে সকল কারখানা ছু‌টি ঘোষনা করেছে কর্তৃপক্ষ । 
 
শনিবার (২৮অক্টোবর) সকাল ৮টার পর থেকে গাজীপুরের কোনাবাড়ী,বাইমাইল,আমবাগ, জরুন, কাশিমপুর এলাকার বিভিন্ন জায়গায় বেশ কিছু পোশাক কারখানা শ্রমিকরা আন্দোলন শুরু করে। এসময় আন্দোলনরত শ্রমিকরা একটি প্রাইভেটকার ও ইস্পাহানি লিমিটেডে ভাঙচুর চালায়। পরে পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। আন্দোলনরত শ্রমিকরা তাদের সর্বনিম্ন ২৩ হাজার টাকা বেতন ভাতা দাবি জানান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, ৫ দিন ধরে বেতন বাড়ানোর দাবিতে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছেন। এরই ধারাবাহিকতায় শনিবার  (২৮ অক্টোবর) কোনাবাড়ি, জরুন ও কাশিমপুর থানার  কয়েককটি পোশাক কারখানার শ্রমিকরা ফের বিক্ষোভ শুরু করেন। এ সময় শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 
 
জিএম‌পি ট্রা‌ফিক বিভাগের প‌রিদর্শক রা‌কিব হোসেন জানান, শ্রমিকদের মহাসড়ক থেকে স‌ড়িয়ে যানবাহন চলাচল স্বাভা‌বিক করার চেস্টা চলছে ।
 
জিএমপি কোনাবাড়ী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো.আসাদুজ্জামান জানান,
সকাল থেকেই পোশাক শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। তাদেরকে ছত্রভঙ্গ করে দিলে পূনরায় অন্য গলি থেকে বের হয়ে রাস্তা অবরোধ করে। তিনি আরো জানান,শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানচলাচল বন্ধ হয়ে যায়। 
 
শিল্প পুলিশ-২ এর গাজীপুর রিজিওনের অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈনুল হক জানান, শনিবার  সকালে কোনাবাড়ী,জরুন ও কাশিমপুর এলাকার আশপাশে কয়েকটি কারখানার শ্রমিক আন্দোলন শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস