ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

খানখানাপুরে সন্ত্রাসীদের হামলায় কলেজের ছাত্র তামিল গুরুত্বর আহত


ডিএম ফাহিমুর রহমান, রাজবাড়ী photo ডিএম ফাহিমুর রহমান, রাজবাড়ী
প্রকাশিত: ২৮-১০-২০২৩ দুপুর ১:৩৯

রাজবাড়ীর সদর উপজেলার ঐতিহ্যবাহী খানখানাপুর সুরাজ মোহিনী স্কুল এন্ড কলেজের সামনে রাস্তার পাঁকা সড়কের উপর সন্ত্রাসীরা পূর্ব শত্রুতার জের হিসাবে মেধাবী কলেজ ছাত্র আবির হোসেন তামিল (২২) কে পিটিয়ে ডান পা ভেঙ্গে দিয়েছে। গুরুত্বর অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় প্রকাশ- গত ২২ অক্টোবর বিকাল সাড়ে ৫ টার দিকে পূর্ব পরিকল্পিত ভাবে সন্ত্রাসীরা লোহার রড দিয়ে আবির হোসেন তামিলকে হত্যার উদ্দেশ্যে এলোপাতারিভাবে মারপিট করে। বেধরক মারপিটের ফলে- তার ডান পা ভেঙ্গে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর জখম হয়। আসামীরা রাজশাহী পলি টেকনিক্যাল ইনিস্টিটিউটের শেষ বর্ষের ছাত্র তামিলের দামী মোটরসাইকেল ভাংচুর করে। এ সময় তার নিকট থেকে ১২ আনি ওজনের স্বর্ণের চেইন ছিনেয়ে নেয়। তার বাড়ী রাজবাড়ী সদর উপজেলার  শহীদ ওহাবপুর ইউনিয়নের আহলাদীপুর (গোয়ালন্দ মোড়) এলাকায়। তার পিতার নাম- মির্জা আব্দুল রইচ। আবির হোসেন তামিলের মা আখিরন নেছা বাদী হয়ে রাজবাড়ী ১ নং আমলী আদালতে গত ২৫ অক্টোবর ৫ জনকে আসামী করে একটি মামলা দায়ে করেন। বিজ্ঞ আদালত এজাহারটি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য ফরিদপুর পিবিআই পুলিশ সুপারের কার্যালয়ের কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন। আসামীরা হলো- খানখানাপুর নতুন বাজার এলাকার জাহিদ হোসেন সৌরভ (২৮), শিমুল (২২), সোহাগ (২৩), হৃদয় (২১), অন্তর (২০) এভাড়া অজ্ঞাতনামা ৫/৬ জন আসামী রয়েছে। সন্ত্রাসীরা আবির হোসেন তামিলের উপর হামলার সময় তার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে বিভিন্ন প্রকার হুমকি দেয় এবং সড়কের পাশে মির্জা আব্দুল মমিনের পুত্র হাফিজুলের মুদি দোকান ভাংচুর করে। ২৮ অক্টোবর মামলার বাদী আখিরন নেছা জানান, আসামীরা প্রভাবশালী। তাহারা মামলা তুলে নেওয়ার জন্য প্রাণ নাশের হুমকি দিচ্ছে। 

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ