৪ রানে ডাচদের ২ উইকেট নিয়ে শুভ সূচনা বাংলাদেশের
টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলামের আগুনে বোলিংয়ের মুখে পড়েছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। কলকাতার ইডেন গার্ডেন্সে ৪ রানের মধ্যেই দুই ডাচ ওপেনারকে তুলে নিয়েছেন এই দুই পেসার।
দ্বিতীয় ওভারের চতুর্থ বলেই বিক্রমজিত সিংয়ের উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। তাসকিনের বলে মিড অফে বিক্রমজিতের ক্যাচ ধরেন সাকিব আল হাসান।
পরের ওভারেই আঘাত হানেন শরিফুল ইসলাম। স্লিপে দাঁড়িয়ে ম্যাক ও’দাউদের ক্যাচ ধরেন তানজিদ হাসান তামিম। ৪র্থ রানে পড়লো ২ উইকেট।
এ রিপোর্ট লেখার সময় নেদারল্যান্ডসের রান ৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৯। ৪ রানে কলিন অ্যাকারম্যান এভং শূন্য রানে ব্যাট করছেন ওয়েসলি বারেসি।
এমএসএম / এমএসএম
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ
‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে
Link Copied